Indian Railways: রাঁচি-পুরুলিয়া যাতায়াত হবে আরও সহজ! খনিজ করিডোরে নতুন রেলপথের অনুমোদন রেলের, জঙ্গলমহলের যাত্রীদের জন্য বাম্পার খবর!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: বারবেন্দা ও ডামরুঘুটু থেকে বোকারো স্টিল সিটি পর্যন্ত রেলপথের ভোলবদল করছে রেল মন্ত্রক। ৮১৫ কোটি টাকা ব্যয়ে ডবল লাইন ও মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিলেন রেলমন্ত্রী
advertisement
advertisement
বর্তমানে বারবেন্দা থেকে ডামরুঘুটু পর্যন্ত মাত্র একটি লাইন রয়েছে, যা চাহিদার তুলনায় নগণ্য। অন্যদিকে, ডামরুঘুটু থেকে বোকারো স্টিল সিটি পর্যন্ত লাইনের ওপর চাপের কারণে ট্রেনের গতি শ্লথ হয়ে পড়ে। নতুন প্রকল্পে বারবেন্দা-ডামরুঘুটু শাখায় ডবল লাইন এবং ডমরুঘুটু-বোকারো স্টিল সিটি শাখায় তৃতীয় ও চতুর্থ রেল লাইন নির্মাণ করা হবে।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে , বর্তমানে এই রুটটি ১০৮ শতাংশ কার্যক্ষমতায় চলছে। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে বেশি ট্রেন এই পথে যাতায়াত করে। ৯৫ থেকে ১৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৭৮ টি ট্রেন (৩৮টি প্যাসেঞ্জার ও ৪০টি মালগাড়ি) এই পথে চলে। পরবর্তীতে ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে এই রুটে তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল। এই নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্প চালু হলে কেবল যাত্রীদের সুবিধাই হবে না, বরং দেশের অর্থনীতিতেও গতি আসবে বলে আশা রাখা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement








