advertisement

Digha: বিরাট সুখবর...! দিঘায় চালু হচ্ছে নতুন হল্ট স্টেশন, খুশির হাওয়া উপকূলীয় এলাকায়

Last Updated:
Digha News: দীর্ঘদিনের দাবি পূরণের পথে, দিঘা লাইনে বালিসাইতে নতুন হল্ট স্টেশন তৈরির সবুজ সংকেত।
1/6
দিঘা লাইনে নতুন হল্ট স্টেশন তৈরির খবরে খুশির হাওয়া উপকূল এলাকার বাসিন্দাদের মধ্যে। পূর্ব মেদিনীপুরের রেল যোগাযোগ ব্যবস্থায় একের পর এক সুখবর আসছে। এগরা ও ময়নার মতো নতুন লাইনের অনুমোদনের পর এবার দিঘা-তমলুক শাখায় বালিসাই হল্ট স্টেশন তৈরির সম্প্রতি রেলের প্রাথমিক সমীক্ষা সম্পূর্ণ হয়েছে। পর্যটননির্ভর এই এলাকায় হল্ট স্টেশন হলে আর্থ-সামাজিক উন্নয়নের পথ খুলবে বলে মনে করছেন স্থানীয়রা।

2/6
রামনগর ও বাদলপুর স্টেশনের মধ্যবর্তী বালিসাই এলাকায় এই নতুন হল্ট স্টেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে। কাঁথি-দিঘা পাকা সড়কের পাণিপারুল মোড় থেকে উত্তর দিকে কলেজ মোড়গামী প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার প্রশস্ত রাস্তার পাশেই সম্ভাব্য স্থান চিহ্নিত হয়েছে। বড়রাঙ্কুয়া ও পশ্চিম করঞ্জী গ্রামের সংযোগস্থলে বর্তমানে ৮৬ নম্বর রেল গেট ও ক্রসিং গার্ডের ঘর রয়েছে। সেই এলাকাতেই স্টেশন তৈরির প্রস্তাব রয়েছে।

3/6
সম্প্রতি রেল দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই প্রাথমিক সমীক্ষার কাজ সম্পন্ন হয়। সমীক্ষার সময় উপস্থিত ছিলেন দিঘা স্টেশনের ম্যানেজার সঞ্জীব কুমার দাসমহাপাত্র। ছিলেন চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর রমেশ রাজন সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। সমীক্ষা শেষ হতেই এলাকায় খুশির আবহ তৈরি হয়। বহুদিনের দাবি যে বাস্তবায়নের পথে, তা স্পষ্ট হয়ে উঠেছে।
সম্প্রতি রেল দফতরের আধিকারিকদের উপস্থিতিতে এই প্রাথমিক সমীক্ষার কাজ সম্পন্ন হয়। সমীক্ষার সময় উপস্থিত ছিলেন দিঘা স্টেশনের ম্যানেজার সঞ্জীব কুমার দাসমহাপাত্র। ছিলেন চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর রমেশ রাজন-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। সমীক্ষা শেষ হতেই এলাকায় খুশির আবহ তৈরি হয়। বহুদিনের দাবি যে বাস্তবায়নের পথে, তা স্পষ্ট হয়ে উঠেছে।
advertisement
4/6
বালিসাইতে হল্ট স্টেশন করার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী।পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিট সহ সভাপতি সাগর পন্ডা বলেন, “, আমরা একাধিকবার রেল দফতরের কাছে আবেদন জানিয়েছি। কাঁথির সাংসদের মাধ্যমেও দাবিপত্র পাঠানো হয়। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়ে এক ধাপ এগোল রেল দফতর। দেরিতে হলেও উদ্যোগ নেওয়ায় আমরা খুব খুশি।”
বালিসাইতে হল্ট স্টেশন করার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী।পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেল প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দিঘা ইউনিট-সহ সভাপতি সাগর পন্ডা বলেন, 'আমরা একাধিকবার রেল দফতরের কাছে আবেদন জানিয়েছি। কাঁথির সাংসদের মাধ্যমেও দাবিপত্র পাঠানো হয়। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়ে এক ধাপ এগোল রেল দফতর। দেরিতে হলেও উদ্যোগ নেওয়ায় আমরা খুব খুশি।'
advertisement
5/6
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বর্তমান রেল গেটের পশ্চিম দিকে নতুন প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব রয়েছে। পাশাপাশি মূল রাস্তার ধারে টিকিট কাউন্টার নির্মাণের কথাও ভাবা হচ্ছে। সমীক্ষা রিপোর্ট জমা পড়ার পর রেল দফতর পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অদূর ভবিষ্যতেই কাজ শুরু হতে পারে। সেই অপেক্ষাতেই দিন গুনছেন এলাকার বাসিন্দারা।

6/6
এই স্টেশনটি মান্দারমনি, তাজপুর ও শঙ্করপুরগামী পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্থানীয়দের দাবি, দিঘা লাইনে এমন বহু স্টেশন রয়েছে যেখানে যাত্রী সংখ্যা খুবই কম। কিন্তু বালিসাই স্টেশন চালু হলে প্রথম দিন থেকেই যাত্রীসমাগম হবে। হল স্টেশন তৈরির প্রাথমিক সমীক্ষাকে ঘিরে খুশির হাওয়া উপকূলীয় এলাকায়।