advertisement

ভোটার তালিকায় হতবাক বিডিও পরিবার...! নামের পাশে ‘Under Adjudication’, শুনানি সত্ত্বেও এই 'ট্যাগ' কেন? কমিশনের কাছে চাইছে জবাব!

Last Updated:
West Bengal SIR Adjudication: ভোটার তালিকা দেখেই চক্ষুচড়কগাছ বিডিও পরিবারের! শুনানি সত্ত্বেও বিডিও-সহ পাঁচ পাঁচজনের নামের পাশে ‘Under Adjudication’ ট্যাগ কেন? ক্ষুব্ধ পরিবার কমিশনের কাছে চাইছে জবাব!
1/6
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের যাদবনগরে চূড়ান্ত ভোটার তালিকায় বিডিও-সহ তাঁর পরিবারের পাঁচ জনের নামের পাশে ‘Under Adjudication’ উল্লেখ থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুনানি সম্পন্ন হওয়া সত্ত্বেও এই ট্যাগ বহাল থাকায় ক্ষোভে ফুঁসছে পরিবার।

2/6
অভিযোগ, কোনও নথিগত ভুল না থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় শুনানির নোটিস পেয়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

3/6
পরিবারের দাবি, ১৩টি নথির মধ্যে একাধিক বৈধ নথি দাখিল করার পরও কেন চূড়ান্ত তালিকায় নামের পাশে ‘Under Adjudication’ লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

4/6
বিডিও-র ভাই শহিদুল ইসলাম বলেন, “আমার ক্ষেত্রেও ‘Under Adjudication’, এমনকি আমার দাদা, কালিম্পং-১-এর বিডিও সামিরুল ইসলাম। তাঁর নামের পাশেও একই উল্লেখ। এটা কীভাবে সম্ভব? আমরা সকলেই আগে নিয়মিত ভোট দিয়েছি। তা হলে এখন কেন বিচারাধীন?

5/6
পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, আমরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, বহু বছর ধরে ভোটার। সব নথি দেওয়ার পরও যদি এই ট্যাগ থাকে, তা হলে কি আমাদের অপরাধী ভাবা হচ্ছে? এটা কি ভোটাধিকার খর্ব করার চেষ্টা নয়? শেষ পর্যন্ত আমরা ভোট দিতে পারব তো?”

6/6
পরিবারের অভিযোগ, প্রশাসনিক স্তরে কোনও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ দেখিয়ে নাম চিহ্নিত করা হলেও শুনানির পর তা নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু চূড়ান্ত তালিকায় একই মন্তব্য থেকে যাওয়ায় বিভ্রান্তি ও আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সংশোধন করুক।