advertisement

Murshidabad News: ছাদনাতলা থেকে সোজা শ্রীঘরে বর ও তাঁর সঙ্গী, নাবালিকার বিয়ের গোপন আসর বানচাল করল পুলিশ! ধুলিয়ানে ধুন্ধুমার কাণ্ড

Last Updated:
Murshidabad News: বাবা কর্মসূত্রে থাকেন বাইরে। লুকিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ১৪ বছরের নাবালিকার। কিন্তু বিয়ের আসর থেকেই গ্রেফতার করা হয়েছে বিয়ে করতে আসা যুবক ও তার সঙ্গীকে। গোপন সূত্রে খবর পেয়ে বিয়ে রুখে দিয়েছে প্রশাসন।
1/6
বিয়ে করতে এসে জামাই ও তার সঙ্গী শ্রীঘরে ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে গোপনে নাবালিকার বিয়ের আয়োজন, পুলিশের অভিযানে বিয়ে বন্ধ। (ছবি ও তথ্য- তন্ময় মন্ডল)

2/6
পশ্চিমবঙ্গ সরকারের লাগাতার প্রচার ও প্রশাসনিক সতর্কতা সত্ত্বেও ফের বাল্যবিবাহের আয়োজন ঘিরে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। তবে শেষ মুহূর্তে তৎপরতায় সেই বিয়ে রুখে দিল সামশেরগঞ্জ থানার পুলিশ।

3/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ বছরের এক নাবালিকা মেয়ের সঙ্গে ২৫ বছরের যুবক মুলুক চাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল গোপনে। বৃহস্পতিবার রাতে ২ নম্বর ওয়ার্ডের সাদ্দাম শেখের বাড়িতে এই বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে হানা দেয় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। সঙ্গে ছিলেন এসআই ইনসান আলী ও এএসআই সুমন্ত কুমার দাস।

4/6
বিয়ের প্রস্তুতি চলাকালীনই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত মুলুক চাঁদ ও তাঁর সঙ্গে থাকা ২৭ বছরের আনিসুর রহমান। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা অঞ্চলের দিঘিরপাড়া গ্রামে। ঘটনাস্থল থেকে একটি শেরওয়ানি সেট, একটি পাগড়ি টুপি এবং একটি শাড়ি উদ্ধার করেছে পুলিশ।

5/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা মেয়েটির বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। ঘটনার পর থেকেই মেয়ের মা পলাতক। অভিভাবকদের অনুপস্থিতির সুযোগ নিয়েই গোপনে বিয়ের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে বন্ধ হয় এই বাল্যবিবাহ। শুক্রবার সকালে ধৃত দুই যুবককে আদালতে পাঠায় পুলিশ।

6/6
পুলিশ জানিয়েছে, বাল্যবিবাহ রোধে প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতেও এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নাবালিকার পরিবারের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ। (ছবি ও তথ্য- তন্ময় মন্ডল)