advertisement

বাংলাদেশে ক্ষমতায় ফিরল বিএনপি, তারেকের উত্থানে ভারতের কী লাভ হল জানেন? আশার আলো দেখছেন কারা?

Last Updated:

বাংলাদেশে বিএনপি'র জয়লাভ, সীমান্তে জামাতের ক্ষমতা বৃদ্ধি, ঠিক কি প্রভাব পড়তে পারে সীমান্ত বাণিজ্যে?

+
ভারত

ভারত বাংলাদেশ সীমান্ত

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিএনপির জয় জয়কারে এবং তারেক রহমানের উত্থানে কিছুটা হলেও যেন আশার আলো দেখছেন ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী ও ব্যবসায়ী পণ্য আদান-প্রদানের সঙ্গে যুক্ত থাকা মানুষজন। বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রাখা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে প্রায় ২০০টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামাত) পেয়েছে প্রায় ৭৪টি আসন।
বাকি আসনগুলি অন্যান্য রাজনৈতিক দলের দখলে গিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর ভারতের সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে পেট্রাপোল স্থলবন্দর সংলগ্ন অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে যে বাণিজ্যিক গতি কিছুটা মন্থর হয়ে পড়েছিল, নতুন সরকার গঠনের পর তা স্বাভাবিক ছন্দে ফিরবে বলেই তাঁদের আশা। তবে সীমান্তের ওপারে কিছু অঞ্চলে জামাতের প্রভাব বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী ভারতীয় এলাকায় বাসিন্দাদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
advertisement
advertisement
বিশেষ করে পেট্রাপোল সীমান্তের বেশ কয়েক কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারবিহীন অংশ রয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা সেখানে কাঁটাতার বসানোর দাবি জানিয়ে আসছেন। তাঁদের আশঙ্কা, সীমান্তে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। যদিও প্রকাশ্যে কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন। এদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর টহলদারি বৃদ্ধি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
advertisement
রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে এখন নজর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও সীমান্ত পরিস্থিতির দিকে। সীমান্তবাসীর আশা, সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও স্থিতিশীল হবে এবং সীমান্তে শান্তি ও বাণিজ্যের পরিবেশ বজায় থাকবে। পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, নির্বাচনের এই ফলাফল পরবর্তী সময়ে কিছুটা হলেও সীমান্তে তৈরি হওয়া উত্তেজনার আবহে স্বস্তি দেবে। এখন দেখার ভারত বাংলাদেশের তলানিতে ঠেকা সম্পর্ক তারেক রহমান ও ভারত সরকারের মধ্যে কতটা মধুর হয়ে ওঠে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বাংলাদেশে ক্ষমতায় ফিরল বিএনপি, তারেকের উত্থানে ভারতের কী লাভ হল জানেন? আশার আলো দেখছেন কারা?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement