advertisement

Adhir Chowdhury: ক্লাস ৯ পাশ! বাড়ি, গাড়ি-সোনা-জমি-হীরে কী নেই! অধীরের মোট সম্পত্তি 'কত' জানেন? হলফনামার হিসাব চমকে দেবে যে কাউকে

Last Updated:
Adhir Chowdhury Affidavit: নবম শ্রেণি পাশ অধীর চৌধুরী। এ বছর ৩০ বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
1/8
*নবম শ্রেণি পাশ অধীর চৌধুরী। এ বছর ৩০ বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে তিনি জমা করেছেন তাঁর হলফনামা। সেই হলফনামায় দেখা গিয়েছে তাঁর অর্থনৈতিক অবস্থা, তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, তাঁর সম্পত্তির বিবরণের বিস্তারিত। এ ছাড়াও তাঁর পেশাগত তথ্যও রয়েছে তাঁর জমা দেওয়া এই হলফনামায়। সংগৃহীত ছবি। 

2/8
*অধীর চৌধুরীর হলফনামা বলছে তাঁর বয়স ৭০ বছর, তিনি বহরমপুরের বাসিন্দা ও কংগ্রেসের হয়ে লড়ছেন। বহরমপুর বিধানসভা কেন্দ্রের অধীনে যে ভোটার লিস্ট রয়েছে, সেখানে তাঁর নাম রয়েছে এই হলফনামা অনুযায়ী। সংগৃহীত ছবি। 

3/8
*হলফনামার তথ্য বলছে, গত কয়েক বছরে তাঁর আয় ক্রমাগত বেড়েছে এবং অনেকক্ষেত্রে কমেছে। ২০২৪-২৫ অর্থ বছরে তাঁর উপার্জন ছিল মাত্র ২৫ হাজার ৭০ টাকা। আর তার আগের বছর তাঁর আয় ছিল ১১ লক্ষ ৮৫ হাজার ২২০ টাকা। অর্থাৎ, ১ বছরের মধ্যে তাঁর উপার্জন কমে গিয়েছে প্রায় ৯৭ শতাংশ। যদিও তাঁর তুলনায় তাঁর স্ত্রীর উপার্জন ধীরে ধীরে বেড়েছে। সংগৃহীত ছবি। 

4/8
*অধীর চৌধুরীর জমা করা হলফনামা থেকে জানা যায় তাঁর বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। সেই ৫ মামলাই বিচারাধীন। যদিও এখনও পর্যন্ত কোনও মামলাতেই দোষী সাব্যস্ত হননি তিনি। মারধর, হুমকি ও অশান্তি সৃষ্টির অভিযোগ, জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার অভিযোগ, এমনকি একটি মামলায় খুনের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর নামে। সংগৃহীত ছবি। 

5/8
*হলফনামা বলছে, স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে অধীর চৌধুরীর ৭ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে। তাঁর স্ত্রীর রয়েছে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি। তাঁর নিজের প্রায় ৪৮ লক্ষ ৪০ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। যার মধ্যে রয়েছে ৯৪ হাজার ৫০০ টাকা ক্যাশ, বন্ড, প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা, ২০০ গ্রাম সোনা ও একটি গাড়ি। সংগৃহীত ছবি। 

6/8
*অধীরের স্ত্রীর প্রায় ১ কোটি টাকার সোনা রয়েছে। একটি গাড়িও রয়েছে। আর সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ কমবেশি ১ কোটি ২৭ লক্ষ টাকা। অধীর চৌধুরীর নিজের নামে কোনও চাষ জমি বা এমনই জমি নেই। তাঁর নামে কোনও লোনও নেই।

7/8
*যদিও তাঁর স্ত্রীর নামে দিল্লি, কলকাতা, বহরমপুরে জমি রয়েছে। যদিও সেটা চাষের জমি নয়। এ ছাড়াও তাঁর উপর নির্ভরশীল একজনের নামেও রয়েছে জমি ও বাড়ি। এই বেশিরভাগ সম্পত্তিই কেনা হয়েছিল ২০১৫ সালে। সংগৃহীত ছবি। 

8/8
*অধীরের নামে কোনও স্থাবর সম্পত্তি না থাকলেও তাঁর স্ত্রীর নামে রয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। এ ছাড়াও একটি ৭ লক্ষ ৯১ হাজার টাকার লোনও রয়েছে অধীরের স্ত্রীর নামে। সংগৃহীত ছবি।