Bhaswar Chatterjee: 'সেদিন কনির জীবন যেতে পারত...' ভাস্বর, কনীনিকার সঙ্গে কী হয়েছিল আউটডোর শুটিংয়ে? জানালেন খোদ অভিনেতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Bhaswar Chatterjee:'ঝড় একদিন না একদিন উঠতই,দুঃখের বিষয় যে রাহুলকে প্রাণ দিয়ে বোঝাতে হল' ঝড়ের মধ্যে কনীনিকাকে নৌকায় নামিয়ে শট দিতে জোর করা, কামটের মাঝে শট দেওয়া... সুন্দরবনে শ্যুটিংয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন অভিনেতা ভাস্বর
তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এর পরই টালিগঞ্জে কালকুশলীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন! অভিযোগ, ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ প্রশাসনিক অনুমতি না নিয়ে এবং সঠিক নিরাপত্তাব্যবস্থা ছাড়াই সমুদ্রে শুটিং করায় এই দুর্ঘটনা।
advertisement
রাহুলের মৃত্যর পর গর্জে উঠেছেন বাংলার বহু অভিনেতা! তাঁদের অভিযোগ, শ্যুটিংয়ে সত্যিই তো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না! পুরনো অভিজ্ঞতা মনে করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়! তুলে ধরলেন ২০০৫ সালের কথা। জানালেন, কীভাবে প্রায় মৃত্যুর মুখে নেমে শ্যুটিং করতে হয়েছিল অর্পিতা, ভাস্বর, কণিনিকাকে! রীতিমতো ইচ্ছের বিরুদ্ধে! জোর করেই তাঁদের শ্যুটিং করতে বাধ্য করা হয়েছিল!
advertisement
ফেসবুক পোস্টে ভাস্বর লেখেন, '' আমি, কুনাল মিত্র, কনীনিকা ব্যানার্জী, প্রিয়া কারফা এবং দেবদূত ঘোষ সুন্দরবনে আউটডোরে স্টিমারে। রাস্তায় বিরাট ঝড় ওঠে। তার মধ্যেই কনিকে জবিরদস্তি একটা নৌকায় নামিয়ে দেওয়া হয় শট-এর জন্য। আমরা সবাই প্রতিবাদ করি,কনির মা কান্নাকাটি করেন! কিন্তু পরিচালক কোনও কথা কানে তোলেন না। সেদিন কনির জীবন যেতে পারত।''
advertisement
advertisement
রাহুলের মৃত্যু টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাধিক প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়েছে! টলিউডে কি তাহলে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা ছাড়াই শুটিং হয়? যদি তাই হয়, তাহলে অভিনেতা-কলাকুশলীদের নিরাপত্তার দায়িত্ব কার? আগামিদিনে আবার যে এ রকম ঘটনা ঘটবে না, তার গ্যারান্টি কে দেবে? নিজেদের নিরাপত্তা দাবি করে মঙ্গলবার থেকে কর্মবিরতিতে শামিল হয় টলিউড।
advertisement
ইন্ডাস্ট্রির নিরাপত্তাব্যবস্থা আরও কড়া করতে আদর্শ পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রশিডিওর (এসওপি) তৈরি করতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে, এমনই দাবি ইন্ডাস্ট্রির সকলের। মঙ্গলবার ইন্ডাস্ট্রির সকলে মিলে সিদ্ধান্ত নেন, ‘ম্যাজিক মোমেন্টস’- এর সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না। যতদিন পর্যন্ত না রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে এবং সত্য প্রকাশ্যে আসছে ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে কলাকুশলীদের নিরাপত্তাকে মাথায় রেখে SOP আনা হচ্ছে। নিরাপত্তা বিষয়ে আশ্বস্তি মিলতে বুধবার থেকে ফের কাজ শুরু হয় টলিউডে।







