advertisement

'ওই ২৮ লাখ মানুষ কারা! তাঁদের অধিকার নেই...?' ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা! ফের কি এজলাসে সোচ্চার সওয়াল করবেন?

Last Updated:

Mamata Banerjee: '২৭ লক্ষেরও বেশি ভোটার যাঁরা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকায় বহাল করা এখনও বাকি!' ফের সুপ্রিম কোর্টের দরজায় তৃণমূলনেত্রী!

ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা!
ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা!
কলকাতা: এসআইআরে বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি ‘যোগ্য’ ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি ২৮ লক্ষের নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা? সব কি মৃত ভোটার অথবা অবৈধ? তার চুলচেরা হিসেব দেয়নি কমিশন। এই অবস্থায় দাঁড়িয়ে ফের একবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করে মমতা বলেন, “আমি ব্যথিত কারণ অসংখ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। ১.২ কোটি ভোটারের মধ্যে মাত্র ৩২ লক্ষ নাম বহাল রাখা হয়েছে। এটাও সম্ভব হয়েছে কারণ আমি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম বলে। প্রথম দফায় ৫৮ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেই অধ্যায়টা এখনও শুরুই হয়নি। অবশ্যই কিছু ডুপ্লিকেট ভোটার বা যারা মৃত তাদের নাম বাদ যাবে।”
advertisement
advertisement
মমতা যোগ করেন, “কিন্তু ২৭ লক্ষেরও বেশি ভোটার যাঁরা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকায় বহাল করা এখনও বাকি আছে। আমি মনে করি যে তাঁদের ভোটাধিকার দেওয়া উচিত। সুপ্রিম কোর্টও বলেছে যে যাঁরা বিবেচনাধীন তালিকায় রয়েছেন, তাঁরা প্রকৃত ভোটার। যাদের নাম এখনও বহাল করা হয়নি তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এই প্রক্রিয়া স্থগিত রাখার মানে কী? আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ওই ২৮ লাখ মানুষ কারা! তাঁদের অধিকার নেই...?' ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা! ফের কি এজলাসে সোচ্চার সওয়াল করবেন?
Next Article
advertisement
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের! পাল্টা আসরে তৃণমূল
জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের...? মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ! পাল্টা আসরে তৃণমূল
  • জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে চিৎকার ডেরেকের?

  • মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলার অভিযোগ কমিশনের!

  • পাল্টা আসরে তৃণমূল, এসআইআর তরজা তুঙ্গে!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement