advertisement

Jhargram News: একরের পর একর জমি জুড়ে রঙের বাহার! ঝাড়গ্রামের পর্যটনে নতুন আকর্ষণ 'ফুলের রাজ্য', ঘুরতে গেলে মিস করবেন না

Last Updated:
Jhargram Tourism: ফুলের ক্ষেত দেখতে প্রতিদিনই আশেপাশের মানুষ আসছেন। কেউ কেউ দূর থেকেও ছবি তুলতে বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হাজির হচ্ছেন।
1/6
পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই বা নদিয়ার ফুলের মাঠের কথা অনেকেই জানেন। কিন্তু সেই চেনা গন্তব্য ছাড়িয়ে এবার নতুন করে পর্যটকদের নজর কাড়ছে জঙ্গলমহল ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সিঁদুরগৌরা এলাকা। শীতের মরশুমে রুক্ষ, মোরাম মাটির বুক চিরে এখানে ফুটে উঠেছে অসংখ্য গাঁদা ফুল। যতদূর চোখ যায়, শুধু হলুদ-কমলার সমারোহ— প্রকৃতির এক অনন্য রূপ। (ছবি ও তথ্যঃ রঞ্জন চন্দ)

2/6
জঙ্গলমহলের এই এলাকা দীর্ঘদিন ধরেই অনাবাদি ও রুক্ষ জমির জন্য পরিচিত ছিল। ধান কিংবা কিছু সীমিত সবজি চাষই ছিল আয়ের ভরসা। কিন্তু কয়েক বছর ধরে এই মাটিতে গাঁদা ফুল চাষ শুরু হওয়ায় এলাকার চিত্র বদলাতে শুরু করেছে। শীত এলেই কয়েক একর জমি জুড়ে গড়ে ওঠে গাঁদার বাগান, যা এখন অনেকটা উৎসবের আমেজ তৈরি করে। শুধু শীতেই নয়, শীতের পরেও এই জায়গা হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

3/6
শীতের বাজারে গাঁদা ফুলের চাহিদা তুঙ্গে। শীত পেরোতেও বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজারে সেই চাহিদাও রয়েছে। সেই চাহিদাকে কাজে লাগিয়ে বাইরের জেলা থেকে আসা ফুল চাষিরা সিঁদুরগৌরার জমি লিজ নিয়ে ব্যাপকভাবে গাঁদা চাষ করছেন। এখানকার মাটি ও আবহাওয়া গাঁদা চাষের জন্য বিশেষভাবে উপযোগী হওয়ায় ফলনও ভাল হচ্ছে।

4/6
এই ফুল চাষ ঘিরেই তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। শীতের মরশুম থেকে এলাকার বহু খেটে-খাওয়া মানুষ কাজ পান জমি প্রস্তুত করা থেকে শুরু করে ফুল তোলা পর্যন্ত। স্থানীয় শ্রমিক জন্মেঞ্জয় বেরা জানান, এই সময় প্রতিদিন আড়াইশো টাকা মজুরিতে কাজ মেলে, যা অনেক পরিবারের শীতের সময়ের প্রধান ভরসা।

5/6
চাষিদের পাশাপাশি এলাকাও লাভবান হচ্ছে। ফুলের ক্ষেত দেখতে প্রতিদিনই আশেপাশের মানুষ আসছেন। কেউ কেউ দূর থেকেও ছবি তুলতে বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হাজির হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে গাঁদা ফুলে ঢাকা সিঁদুরগৌরার ছবি, যা ধীরে ধীরে পর্যটনের সম্ভাবনাও তৈরি করছে।

6/6
সব মিলিয়ে বলা যায়, রুক্ষ মাটির জঙ্গলমহল ঝাড়গ্রামে গাঁদা ফুল শুধু কৃষির নতুন দিগন্তই নয়, পর্যটনেরও নতুন ঠিকানা হয়ে উঠছে। ক্ষীরাই বা নদিয়ার ভিড় এড়িয়ে যদি কেউ শীতে নতুন কোনও 'ফুলের রাজ্যে' ঘুরতে চান, তবে ঝাড়গ্রামের সিঁদুরগৌরা হতে পারে আদর্শ গন্তব্য। (ছবি ও তথ্যঃ রঞ্জন চন্দ)