advertisement

IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপট, দক্ষিণবঙ্গে ফের পড়ছে পারদ! দেখে নিন কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া

Last Updated:
IMD Weather Update: অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে ফের জাঁকিয়ে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো ঝাড়গ্রামেও পারদ পতন শুরু হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন প্রতিবেদনটি থেকে।
1/5
উত্তুরে হাওয়ার দাপটে গত কয়েকদিন ধরেই নতুন করে পারদ পড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঠিক সেই রকমই পারদ পড়েছে ঝাড়গ্রামেও। এমন পরিস্থিতিতে আগামী কয়েক দিন কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক।

2/5
উত্তুরে বাতাসের কারণে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি জঙ্গলমহলের জেলাগুলিতেও পারদ পড়েছে। মাঘের শেষ লগ্নে নতুন করে তাপমাত্রার পারদ কমার ফলে শীতের প্রত্যাবর্তন হয়েছে। ঠিক একই পরিস্থিতি এখন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও।

3/5
আজ সোমবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৯.৬° সেলসিয়াস। আগামী দিন কয়েক একই রকম আবহাওয়া থাকতে পারে।

4/5
এদিন সকাল থেকে রীতিমতো ঠান্ডা বজায় রয়েছে জেলা জুড়ে। কুয়াশা থাকলেও ঘন কুয়াশা লক্ষ্য করা যায়নি। মূলত বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গিয়েছে।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে। মাঝে মাঝে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। অন্যদিকে বেসরকারি সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বুধবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে পারে। তবে বুধবার তাপমাত্রার পারদ বাড়লেও ফের বৃহস্পতিবার থেকে পারদ সামান্য কমতে পারে এবং প্রায় এক সপ্তাহ তাপমাত্রার পারদ একই রকম থাকতে পারে।