advertisement

IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপট ঝাড়গ্রামে! এক ধাক্কায় নামল পারদ, ফিরল শীতের আমেজ

Last Updated:
IMD Weather Update: উত্তুরে হাওয়ার হাত ধরে ঝাড়গ্রামে আবার ফিরল শীত। গত ২৪ ঘণ্টায় জেলায় তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ ঝাড়গ্রামের আকাশ পরিষ্কার থাকলেও হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি বেশি। আবহাওয়া দফতরের মতে, সপ্তাহজুড়ে এই ঠান্ডা আমেজ বজায় থাকবে।
1/5
তাপমাত্রার পারদ দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই নিম্নমুখী। দিন কয়েক আগে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও এখন তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার কারণে জঙ্গলমহলের অরণ্য সুন্দরীতে মনোরম পরিবেশ বজায় রয়েছে। এমন পরিস্থিতিতে কেমন থাকবে আবহাওয়া চলন দেখে নেওয়া যাক।

2/5
মঙ্গলবার সকাল থেকে বেশ ভালভাবেই ঠান্ডা টের পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের মতো জেলার বিভিন্ন অংশে। এছাড়াও হালকা কুয়াশারও দেখা মিলেছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি ঠান্ডা বাতাস রয়েছে আর এই ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বেশ জমজমাট।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা গিয়েছে, সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর এরই পরিপ্রেক্ষিতে এখন নতুন করে শীতের আমেজ পাওয়া যাচ্ছে জেলায়।

4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে। মাঝে মাঝে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিললেও বৃষ্টি অথবা অন্য কোনও সতর্কতা আপাতত নেই।

5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিন প্রায় একই রকম থাকবে। যদিও সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩০° পার করার সম্ভাবনা রয়েছে। আর এই পূর্বাভাস সত্যি হলে সকাল-সন্ধে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।