advertisement

Vaibhav Suryabanshi : বড় সমস্যায় বৈভব সূর্যবংশী! ছোটদের ক্রিকেটে খেলে ফেললেন শেষ ম্যাচ, বড়দের ক্রিকেটেও জায়গা হবে না এখন! রয়েছে বড় কারণ

Last Updated:
Vaibhav Suryabanshi :বৈভবের বয়স এখন মাত্র ১৪ বছর। হিসেব বলছে, সে আরও দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশেষ নীতি বা নিয়ম।
1/6
এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি লাগাতার দুর্দান্ত পারফর্ম করেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার পরও সিনিয়র দলে এখনই সুযোগ হচ্ছে না বৈভবের!

2/6
এদিকে আবার বিহারের ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী সম্ভবত কেরিয়ারের শেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন। আর এর পিছনে রয়েছে বিসিসিআই-এর একটি নিয়ম।

3/6
বৈভবের বয়স এখন মাত্র ১৪ বছর। হিসেব বলছে, সে আরও দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশেষ নীতি বা নিয়ম। সেখানে স্পষ্ট বলা হয়েছে, একজন ক্রিকেটার একবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবেন। যাতে দেশের আরও বেশি সংখ্যক প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ দেওয়া যায়।

4/6
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) ডিরেক্টর থাকাকালীন রাহুল দ্রাবিড় এই নিয়ম চালু করেছিলেন বলে জানা যায়। ফলে বৈভবের ছোটদের ক্রিকেটে আর খেলা হবে না। এদিকে আবার তার সিনিয়র দলে সুযোগ পাওয়ার ব্যাপরেও সমস্যা রয়েছে। সেখানেও নিয়মের গেরো।

5/6
আইসিসির নিয়ম বলছে, যে কোনও দেশের সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে ন্যূনতম ১৫ বছর বয়স হতে হবে। বৈভবের বয়স এখন ১৪ বছরের কিছু বেশি। ২৬ মার্চ সে ১৫ বছর পূর্ণ করবে। অর্থাৎ মার্চের আগে চাইলেও বিসিসিআই বৈভবকে জাতীয় দলের জার্সি গায়ে খেলাতে পারবে না।

6/6
যদি এই নিয়ম বদলানোর সম্ভাবনাও রয়েছে। তবে সেক্ষেত্রে আইসিসির কাছে আবেদন করতে হবে বিসিসিআইকে। এখন দেখার ভারতীয় বোর্ড তেমনটা করে নাকি!