advertisement

Pakistan : বিশ্বকাপে নাটকের পর নাটক! ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে, পাওয়া গেল প্রথম 'ইঙ্গিত'! চালাকি করছে পিসিবি!

Last Updated:

Pakistan : শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-কে একটি অফিসিয়াল ই-মেইল পাঠিয়েছে যাতে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার জন্য।

News18
News18
মুম্বই : শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-কে একটি অফিসিয়াল ই-মেইল পাঠিয়েছে যাতে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার জন্য। শ্রীলঙ্কা ক্রিকেট কর্তারা বলেছেন, ওই ম্যাচটি না হলে তাদের প্রচুর আর্থিক ক্ষতি হবে এবং টুর্নামেন্টের ইমেজে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ তারা ভারতের সঙ্গে যৌথভাবে এই শো পিস ইভেন্টের আয়োজন করছে।
মেইলে বলা হয়েছে, সব লজিস্টিক, নিরাপত্তা, টিকিট ও আতিথেয়তার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ভারত-পাকিস্তান ম্যাচের টিকেটগুলো দ্রুত বিক্রি হয়েছে। তাই যদি এই ম্যাচটি বাতিল হয় তাহলে হোটেল বুকিং বাতিল, পর্যটন ও অন্যান্য আয়েও বড় ক্ষতি হবে।
একটি সূত্র জানিয়েছে, PCB এখন আবার পাকিস্তান সরকারের কাছে এই বিষয়ে পরামর্শ নিতে পারে। কারণ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। PCB চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে সরাসরি SLC প্রেসিডেন্ট শাম্মি সিলভা যোগাযোগ করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, এই সময় শ্রীলঙ্কা পাকিস্তানের সাহায্য চায়, কারণ ভারত-পাক ম্যাচ না হলে শ্রীলঙ্কা বোর্ড অতিরিক্ত রাজস্ব হারাবে।
advertisement
advertisement
সূত্র আরও জানিয়েছে, নকভি সরকারের কাছে এই মেইল তুলে ধরবেন এবং তারপর সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এক সূত্র জানিয়েছে, PCB চেয়ারম্যান মোহসিন নকভি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভাকে আশ্বস্ত করেছেন যে তিনি সরকারের কাছে পুনরায় পরামর্শ নেবেন এবং পরে সিদ্ধান্ত জানাবেন।
আরও পড়ুন- কোনও ঝুঁকি নিতে রাজি নয়, ইডেন পরিদর্শনে নগরপাল, রাত পোহালেই T20 WC-র ম্যাচ
সুত্রটি উল্লেখ করেছে যে গত নভেম্বরেও, যখন শ্রীলঙ্কার কিছু খেলোয়াড় নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান থেকে ফিরে যেতে চেয়েছিল, তখন শ্রীলঙ্কা সরকার দৃঢ়ভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। “শুধু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই নয়, তখন তখন সরকারও খেলোয়াড়দের ‘হোয়াইট বল’ ট্যুর সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan : বিশ্বকাপে নাটকের পর নাটক! ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে, পাওয়া গেল প্রথম 'ইঙ্গিত'! চালাকি করছে পিসিবি!
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement