advertisement

T20 WC 2026 : ইডেনে পাকিস্তানি ক্রিকেটার! বিশ্বকাপের শুরুতেই বড় চমক, ভারতের মাটিতে পাক বোলার এক উইকেটও পেলেন

Last Updated:

Cricketer Safyaan Sharif : আজ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। ইডেনে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের ম্যাচ চলছে। সেই ম্যাচেই ইডেনে খেললেন পাকিস্তানি ক্রিকেটার! স্কটল্যান্ডের শাফিয়ান শারিফ, তিনি আদতে পাক বংশোদ্ভূত ক্রিকেটার।

News18
News18
কলকাতা : ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মাঠে, মাঠের বাইরেও। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান। এরই মধ্যে এক পাকিস্তানি ক্রিকেটার খেলে ফেললেন ইডেনে, তাও আবার বিশ্বকাপের ম্যাচে।
আজ থেকে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। ইডেনে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের ম্যাচ চলছে। সেই ম্যাচেই ইডেনে খেললেন পাকিস্তানি ক্রিকেটার! স্কটল্যান্ডের শাফিয়ান শারিফ, তিনি আদতে পাক বংশোদ্ভূত ক্রিকেটার।
শাফিয়ান শারিফের বাবা পাকিস্তানি, মা ব্রিটিশ। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। বাবার পরামর্শেই পাকিস্তানে গিয়ে ট্রেনিং করেন শাফিয়ান। সেখানেই বোলিংয়ের মান উন্নত হয় শারিফের। দু’দিকেই বল সুইং করাতে পারেন। বোলিং স্টাইলও অনেকটা ওয়াকার ইউনিসের মতো।
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান করেছে। শিমরন হেটমায়ার সর্বোচ্চ ৬৪ রান করেন। শাফিয়ান ৪ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ৬৪ রান করা হেটমায়ারকে আউট করেন এই পাক বংশোদ্ভূত ক্রিকেটার।
আরও পড়ুন- ‘বহু তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে’, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলকে অভিনন্দন মোদির
বিশ্বকাপ শুরুর আগে স্কটল্যান্ড দলের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন ফাস্ট বোলার শাফিয়ান শরীফ। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তাঁর বাবা পাকিস্তানি এবং মা ব্রিটিশ। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ভাল না থাকায় পাকিস্তানি বংশোদ্ভূত অনেক পেশাজীবীর ভারতীয় ভিসা পেতে জটিলতা দেখা যায়। সেই কারণেই শরীফের ভিসা পাওয়া নিয়ে আলাদা করে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সমস্যা মিটে যায়।
advertisement
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না বলে জানিয়েছিল। এবার টি-২০ বিশ্বকাপে তাই বাংলাদেশের পরিবর্ত দল হিসেবে খেলছে স্কটল্যান্ড।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 WC 2026 : ইডেনে পাকিস্তানি ক্রিকেটার! বিশ্বকাপের শুরুতেই বড় চমক, ভারতের মাটিতে পাক বোলার এক উইকেটও পেলেন
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement