advertisement

টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা! চোটের কবলে ভারতের ম্যাচ উইনার তারকা! বড় আপডেট

Last Updated:
ICC T20 World Cup 2026, IND vs USA: আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অভিযান শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের মাত্র দুই দিন আগে নতুন করে চোটের শঙ্কায় পড়েছে টিম ইন্ডিয়া।
1/6
আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অভিযান শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের মাত্র দুই দিন আগে নতুন করে চোটের শঙ্কায় পড়েছে টিম ইন্ডিয়া। বুধবার রাতে মুম্বাইয়ে ওয়ার্ম-আপ ম্যাচে চোট পান তরুণ পেসার হর্ষিত রানা, যা ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।

2/6
ওয়ার্ম-আপ ম্যাচে হর্ষিত রানা মাত্র এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন। ওই ওভারে তিনি ১৬ রান দেন এবং দু’বার রান-আপ বাতিল করেন। পরে মাঠ ছাড়ার সময় তাকে হাঁটু ধরে থাকতে দেখা যায়। যদিও এই ম্যাচে ভারত শেষ পর্যন্ত ৩০ রানে জয় পায়, তবু রানার চোট দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

3/6
হর্ষিত রানা হলেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে চোটে পড়া সর্বশেষ খেলোয়াড়। এর আগে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং তরুণ ব্যাটার তিলক বর্মাও চোট সমস্যায় ভুগছিলেন। তিলক গত মাসে অস্ত্রোপচার করান। তবে বর্তমানে তার ফিট হয়ে গিয়েছেন ও দলে ফিরেছেন।

4/6
এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড হর্ষিত রানার শারীরিক অবস্থার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। রানা শুধু একজন কার্যকর ফাস্ট বোলারই নন, ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম। তার উপস্থিতি ভারতের শক্তিশালী ব্যাটিং ও বোলিং আক্রমণে ভারসাম্য এনে দেয়।

5/6
ভারত আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। সহ-আয়োজক দেশ হিসেবে ভারত ইতিমধ্যেই ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে চিন্তায় আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁজরের চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকলেও তিনি এখনো দলে রয়েছেন।

6/6
অন্যদিকে, তিলক বর্মা ওয়ার্ম-আপ ম্যাচে দারুণ ফর্মে ফেরেন। তিনি ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ওপেনার ইশান কিশান ২০ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হন, আর অভিষেক শর্মা ১৮ বলে ২৪ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব পার্টটাইমারসহ নয়জন বোলার ব্যবহার করেন। তবে দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ এই ম্যাচে খেলেননি।