Explained: নিউজিল্যান্ডের হারে বেঁচে রইল পাকিস্তানের আশা, ১৩ ওভারে রান তাড়া না ৬১ রানে জয়? কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pakistan Semi Finals equation of ICC T20 World Cup: আগেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড শুক্রবারের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালে উঠে যেত। সুযোগ পেয়েও পারল না তারা। ফলে পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা এখনও রইল। জেনে নিন অঙ্কটা ৷
রেহান আহমেদ ও উইল জ্যাকস পাকিস্তানের ক্রিকেটারদের মুখে হাসি ফেরালেন। নিউজিল্যান্ডকে শুক্রবার ৪ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। সুপার এইটের তিন ম্যাচই জিতল তারা। আগেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড এই ম্যাচে ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালে উঠে যেত। সুযোগ পেয়েও পারল না তারা। ফলে পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা এখনও থাকল। (Photo: AP)
advertisement
advertisement
নিউজিল্যান্ডের এই হারের ফলে পাকিস্তান একরকম নতুন জীবন পেয়েছে ৷ পাকিস্তানের জন্য এখন সেমিফাইনালের সমীকরণ কী? এবারের টি২০ বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তান এখনও পর্যন্ত একটাও জয় পায়নি। পাকিস্তানের একটি ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এই হারের পরেই পাকিস্তানের সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় পুরো সমীকরণটাই হঠাৎ করে বদলে গিয়েছে। (Photo: AP)
advertisement
এমন পরিস্থিতিতে এখন বোঝা দরকার যে পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে জয়ের পাশাপাশি নেট রানরেটের কী হিসাব হচ্ছে। জানিয়ে রাখা ভাল, পাকিস্তানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জয়ের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে, তাহলে অন্তত ৬৫ রানে ম্যাচ জিততে হবে। আর যদি তারা দ্বিতীয় ইনিংসে, মানে টার্গেট তাড়া করে, তাহলে ১৩ ওভারের মধ্যে যে কোনও ভাবে ম্যাচ শেষ করতে হবে। তখনই তারা রানরেটের দিক থেকে নিউজিল্যান্ডকে পিছনে ফেলতে পারবে। (Photo: AP)
advertisement
পাকিস্তান আর নিউজিল্যান্ডের রানরেট : সুপার-৮ এ পাকিস্তান (-০.৪৬১ রানরেট) নেট রানরেট আর পয়েন্ট দুই দিক থেকেই নিউজিল্যান্ড (+১.৩৯০ রানরেট) থেকে পিছিয়ে আছে। নিউজিল্যান্ড অবশ্য সুপার-৮-এ তাদের তিনটে ম্যাচ খেলে ফেলেছে। নিউজিল্যান্ডের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টির জন্য বাতিল হয়েছিল, তাই নিউজিল্যান্ড ১ পয়েন্ট পেয়েছিল। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৩ হয়ে গিয়েছে। অন্যদিকে পাকিস্তান ২টো ম্যাচ খেলেছে। বৃষ্টির জন্য তাদের ১ পয়েন্ট আছে, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ায় সেমিফাইনালের পথটা কঠিন হয়ে গিয়েছে ৷ (Photo: AP)
advertisement
এমন পরিস্থিতিতে এখন সমীকরণটা হচ্ছে, পাকিস্তানকে প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্টের দিক থেকে নিউজিল্যান্ডের সমান হতে হবে। এর পাশাপাশি ৬৫ রানে বা পরে ব্যাট করলে ১৩ ওভারের মধ্যে টার্গেট তুলে জিততে হবে, যাতে নিউজিল্যান্ডকে রান রেটের দিক থেকে পিছিয়ে ফেলা যায়। অন্যদিকে, শ্রীলঙ্কা যদি ম্যাচ জিতেও যায় তবুও তাদের কিছু হবে না ৷ কারণ তারা আগের দুই ম্যাচে হেরে ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গিয়েছে। (Photo: AP)






