IPL 2025: আইপিএলে কড়া নিয়ম চালু করল BCCI, ক্রিকেটারদের জন্য টিম বাস বাধ্যতামূলক, পরিবারের প্রবেশেও নিষেধাজ্ঞা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
BCCI Travel Rules For IPL 2025: বিসিসিআই-এর নতুন নিয়মে বলা হয়েছে, খেলোয়াড়দের টিম বাসেই অনুশীলনে আসতে হবে। তবে তাঁরা দুটি দলে ভাগ হয়ে আসতে পারবেন।
আইপিএলে কড়া নিয়ম চালু করল বিসিসিআই (BCCI)। ম্যাচ চলাকালীন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত এলাকায় তাঁদের পরিবারের সদস্যরা আর প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে ক্রিকেটারদের জন্য টিম বাসে যাওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।বিসিসিআই-এর নতুন নিয়মে বলা হয়েছে, খেলোয়াড়দের টিম বাসেই অনুশীলনে আসতে হবে। তবে তাঁরা দুটি দলে ভাগ হয়ে আসতে পারবেন।
advertisement
প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি জুম কলে এই বিষয়ে টিম ম্যানেজারদের সঙ্গে আলোচনা করে বিসিসিআই। তারপর ইমেল মারফত সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়মে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পরিবারের সদস্যরা ড্রেসিংরুমে ঢুকতে পারবেন না। এমনকী, অনুশীলনের সময়ও নয়। ম্যাচ চলাকালীন এই নিষেধাজ্ঞা আগেই ছিল।
advertisement
advertisement
advertisement
পাশাপাশি আরও কিছু নিয়ম বদল করেছে বিসিসিআই। ম্যাচের দিন মূল পিচে ফিটনেস টেস্ট নিষিদ্ধ করা হয়েছে। ম্যাচের আগে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা দেখার জন্য ফিজিওরা মূল পিচেই এই টেস্ট করতেন। দলগুলোর জন্য অনুশীলন এলাকায় দুইটি নেট ও মূল পিচের একপাশে একটি সাইড উইকেট বরাদ্দ থাকবে, যেখানে ‘রেঞ্জ হিটিং’ করা যাবে। ওপেন নেট সম্পূর্ণ নিষিদ্ধ। ম্যাচের দিনে কোনো অনুশীলন বা ফিটনেস টেস্ট করা যাবে না।
advertisement
এখন থেকে অরেঞ্জ ও পার্পল ক্যাপ হোল্ডার ক্রিকেটারদের প্রথম দুই ওভার এই টুপি পরতেই হবে। পাশাপাশি ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্লপি ক্যাপ এবং স্লিভলেস জার্সি পরা নিষিদ্ধ করেছে বিসিসিআই। প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার করলে আর্থিক জরিমানা হবে।যদি কোনো খেলোয়াড়ের জার্সির নম্বর পরিবর্তন করতে হয়, তাহলে তা ম্যাচের ২৪ ঘণ্টা আগে বিসিসিআই-কে জানাতে হবে। জানা গিয়েছে, আগামী ২০ মার্চ সমস্ত দলের অধিনায়কদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে বিসিসিআই। সেখানে নতুন নিয়মাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে।









