Jhargram Tourism news: বর্ষবরণের দিনটিকে বিশেষ করে তুলতে চান? চলে আসুন বেলপাহাড়ির এই জেলায়
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Jhargram Tourism news: বর্ষবরণের দিনটিকে আরও স্পেশাল করতে হলে পর্যটকদের চলে আসতে হবে বেলপাহাড়ির শীতল জলরাশির জলাধারে। দেখা যাবে পরিযায়ী পাখি। মুগ্ধ হয়ে যাবে মন।
advertisement
শীত পড়তেই বেড়াতে যাবার প্ল্যানিং থাকে অনেকের । চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ শাল জঙ্গলের মধ্যে জলরাশির ছোঁয়ায় সপরিবারে বেড়ানোর পাশাপাশি পিকনিকের আনন্দে মেতে উঠতে চাইলে সেরা ডেস্টিনেশন হতে পারে জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম অরণ্য সুন্দরীর বেলপাহাড়ি। বেলপাহাড়ির খাঁদারানি লেক। শীতের সময় বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে পরিযায়ী পাখি দেখার সুযোগ।
advertisement
advertisement
advertisement
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে এই সেরা ডিস্টিনেশন। সবুজের বুক চিরে কালো পিচ রাস্তা ধরে পৌঁছে যাওয়া যেতে পারে কাঁদারানীতে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে বাস ধরে বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যাবে খাঁদারানী। নিজস্ব গাড়ি হলে জার্নিটা আরও সহজ হতে পারে। সপরিবারে খাঁদারানী লেকে পিকনিক করার পাশাপাশি বেড়ানো যেতে পারে গাড়রাশিনি পাহাড়, লালজল গুহা। হাতে যদি সময় আরও বেশি থাকলে চট করে ঘুরে আসা যেতে পারে ঘাগরা জলপ্রপাত।
advertisement









