Basanta Utsav: দোলে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যাচ্ছেন? রাস্তার এই নিয়ম না জানলে বিপদে পড়বেন! জানুন
- Reported by:SOUVIK ROY
- Published by:Raima Chakraborty
Last Updated:
Basanta Utsav: বীরভূম জেলা পুলিশের নতুন ট্রাফিক নিয়ম না জানলে বসন্ত উৎসবে শান্তিনিকেতন এসে পস্তাতে হবে।
advertisement
advertisement
বিনয় ভবন পার্কিং-এর পর কোনও বাস সামনের দিকে যাবে না। এবং লালবাঁধ পার্কিং- এর পর কোনও ছোট গাড়ি সামনে যাবে না। বর্ধমান থেকে ছোট গাড়িতে যাঁরা ভেদিয়া হয়ে আসবেন তাঁরা বোলপুর শিবতলা দিয়ে কাশিপুর বাইপাসে উঠে বাঁদিকে ঘুরে রবীন্দ্রবীথি বাইপাসে এসে জামবুনী তিনমাথার মোড় থেকে কালিসায়রের দিকে এগিয়ে যাবেন। এবং উপরে বর্ণিত শিক্ষা পেরিয়ে লালবাঁধে পার্কিং করবেন।
advertisement
যারা বোলপুর স্টেশন থেকে টোটোতে সোনাঝুড়ির দিকে আসবেন, তারা লজ মোড় পেরিয়ে শ্যামবাটি হয়ে, গোয়ালপাড়ার রাস্তা ধরে সোনাঝুড়ির নির্দিষ্ট স্থানে টোটো পার্কিং করে পায়ে হেঁটে এগিয়ে যাবেন।লাভপুর ও আমোদপুর দিক থেকে আগত চারচাকা গাড়ি প্রান্তিক হয়ে গোয়ালপাড়ার রাস্তা ধরে সোনাঝুড়ির নির্দিষ্ঠ স্থানে পার্কিং করে পায়ে হেঁটে এগিয়ে যাবেন।
advertisement
advertisement
advertisement









