Weather Alert: ৪৮ ঘণ্টায় আবহাওয়ার নয়া খেল, ফের উত্তরে তুষারপাতের আশঙ্কা, পশ্চিমী ঝামেলা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আবহাওয়ার তোলপাড়, রইল ওয়েদার আপডেট
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert:মুড সুইং উত্তরের আবহাওয়ার! চলতি সপ্তাহেই শৈল শহরে বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত!
advertisement
শনিবার ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ চারিদিকে। নতুন বছরের প্রথম উইকেন্ডেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। চলতি সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রী পারদ কমতে পারে।
advertisement
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
advertisement







