advertisement

Sikkim: গাড়ি নিয়ে চুংথাং-এ হুড়মুড়িয়ে ভাঙল বেইলি ব্রিজ! নর্থ সিকিম যেতে পারবেন পর্যটকরা? জানুন

Last Updated:
Sikkim Bridge Collapsed: গাড়ি পারাপারের সময় মাঝ বরাবর ভেঙে পড়ল বেইলি ব্রিজ! ঘটনায় ব্যাপক চঞ্চল্য গোটা এলাকায়, ঘুরপথে পর্যটকদের গাড়ি
1/5
*সিকিমে ফের ভাঙল বেইলি ব্রিজ। এবার উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগকারী সাঙ্গকেলাংয়ে ভেঙে পরল বেইলি ব্রিজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

2/5
*মঙ্গলবার দুপুরে একটি চারচাকা ছোট মালবাহী গাড়ি ওই সেতুটি দিয়ে পার হতে গেলে সেতুর মাঝখান থেকে ভেঙে যায়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে, ব্যাপক হয়রানির শিকার পর্যটক থেকে সাধারণ মানুষ।

3/5
*সেতুটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে। এ প্রসঙ্গে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, সাঙ্গকেলাংয়ে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগের একটি বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে। সেজন্য সমস্ত গাড়ি চুংথাং দিয়ে আপাতত যাতায়াতের জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে।

4/5
*মূলত গ্যাংটক থেকে উত্তর সিকিম যেতে হলে ওয়ান ওয়ে ট্রাফিক হিসেবে চুংথাং হয়ে যেতে হত এবং উত্তর সিকিম থেকে ফেরত আসতে হলে সাঙ্গকেলাংয়ের ওই সেতু ব্যবহার করে আসতে হত। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় এদিন থেকে চুংথাং দিয়েই গ্যাংটকের উদ্দেশ্যে গাড়িগুলোকে ফেরত পাঠানো হয়।

5/5
*বুধবার থেকেই সেতু সারাইয়ের কাজে নামবে প্রশাসন। লোনাক হ্রদ ফেটে হড়পা বানে সিকিমের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাতে একাধিক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্থ হয়। যোগাযোগ স্বাভাবিক করতে একাধিক বেইলি ব্রিজ তৈরি করে ভারতীয় সেনা। ফের একবার ক্ষতিগ্রস্ত হল এই বেইলি ব্রিজ।