WB Job Vacancy: দার্জিলিংয়ে কর্মসংস্থানের বড় সুযোগ! কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়াক-ইন ইন্টারভিউ, কারা আবেদনের যোগ্য? কীভাবে আবেদন করবেন? জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
WB Job Vacancy: দার্জিলিংয়ের নামী স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি। প্রাইমারি টিচার (PRT), ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT-সোশ্যাল সায়েন্স), কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পেশ্যাল এডুকেটর এবং স্পোর্টস কোচ পদে নিয়োগ।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: নতুন শিক্ষাবর্ষ ২০২৬-২৭ সামনে রেখে দার্জিলিং জেলার রামবিতে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়, এনএইচপিসি (KV NHPC Rambi) চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন শূন্যপদের জন্য একটি প্যানেল তৈরি করতে ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হচ্ছে। ফলে যোগ্য প্রার্থীদের সামনে খুলে গেল বড় সুযোগ।
advertisement
*বিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইমারি টিচার (PRT), ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT-সোশ্যাল সায়েন্স), কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পেশ্যাল এডুকেটর এবং স্পোর্টস কোচ পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ব্যবস্থায়। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণকারী প্রার্থীরাই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement









