advertisement

West Bardhaman News: লোকালয়ে ঢুকে পড়ল হিংস্র হায়না, জামুড়িয়ায় তোলপাড় কাণ্ড! প্রাতঃভ্রমণে বেরিয়ে হাড়হিম করা অভিজ্ঞতা, প্রাণ বাঁচাতে ছোটাছুটি

Last Updated:

West Bardhaman News: লোকালয়ে হায়নার হানা। লোকালয়ের হঠাৎ হায়না আসায় আতঙ্কে এলাকাবাসী। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনাসামনে এসেছে। বন দফতরের কর্মীরা হিংস্র প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন।

জামুড়িয়া এলাকায় লোকালয়ে হঠাৎ হায়নার হানা
জামুড়িয়া এলাকায় লোকালয়ে হঠাৎ হায়নার হানা
পশ্চিম বর্ধমান, সায়নী সরকার: লোকালয়ে হায়নার হানা। লোকালয়ের এত কাছে হঠাৎ হায়না আসায় আতঙ্কে এলাকাবাসী। তবে এই প্রথম নয়, এর আগেও এধরনের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ার মদনতোর গ্রামে। জমুরিয়া থানার অন্তর্গত মদনতোর গ্রামে এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হায়নাটিকে রাস্তার ধারে দেখতে পান কয়েকজন যুবক।
আচমকা জনবসতিপূর্ণ এলাকার এত কাছাকাছি বন্যপ্রাণী দেখে এলাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে বিষয়টি চুরুলিয়া পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয়দের ওই স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: হোলির বাজারে ‘কৃষ্ণ’ ম্যাজিক, ৭০ টাকাতেই মিলছে স্টাইলিশ টি-শার্ট! কেনার জন্য হুড়োহুড়ি দোকানে, নতুন ট্রেন্ডে মাত আট থেকে আশি
খবর দেওয়া হয় বারাবণী বন দফতরকে। বনদফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লোভ দেখিয়ে হায়নাটিকে উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে বহু মানুষ হায়নাটিকে একনজর দেখতে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গ্রামে হায়না দেখা দেওয়ায় তাঁরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার ওই এলাকায় হায়না দেখা গিয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, সম্ভবত খাদ্যের সন্ধানে হায়নাটি লোকালয়ে ঢুকে পড়েছিল। ঘটনা খবর পেয়ে বন দফতরের একটি দল এলাকায় পৌঁছে এবং হয়নাটিকে নিরাপদে উদ্ধার করে বন দফতরে নিয়ে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: লোকালয়ে ঢুকে পড়ল হিংস্র হায়না, জামুড়িয়ায় তোলপাড় কাণ্ড! প্রাতঃভ্রমণে বেরিয়ে হাড়হিম করা অভিজ্ঞতা, প্রাণ বাঁচাতে ছোটাছুটি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement