Explained: ইডেনে রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Explained: How India Can Qualify For T20 World Cup 2026 Semifinals: রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। সেটাই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সেই দলই জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে।
advertisement
চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই সুখবর পেয়ে গিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ হারায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল সূর্যকুমারদের। রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি। সেটাই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সেই দলই জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে। (Photo: AP)
advertisement
সূর্যকুমাররা ইডেনে তাঁদের শেষ সুপার ৮ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি হেরে যায়, তাহলে ভারত গ্রুপ ১ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকবে আর সেমিফাইনালে উঠতে পারবে না। এছাড়া রবিবারের ম্যাচে যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায়, তাহলে আবার টিম ইন্ডিয়ার বিপদ ৷ কারণ নেট রান রেটে এগিয়ে থাকার কারণে তখন সেমিফাইনালে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ ৷ (Photo: AP)
advertisement
advertisement
advertisement
advertisement
২৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ব্রায়ান বেনেট একা মরিয়া লড়াই চালালেন। অক্ষরের এক ওভারে ১৯ রান করেন তিনি। কিন্তু তিনি একাই মারলে কী হবে? জয় প্রায় অসম্ভব হলেও লড়াই ছাড়েননি বেনেট ও সিকন্দর রাজা। প্রতি বলে বড় শট মারার চেষ্টা করছিলেন। ভারত ম্যাচ জিতলেও একটা চিন্তা থেকেই গেল। যে ভাবে বুমরাহ, বরুণদের বিরুদ্ধে জিম্বাবোয়ের ব্যাটারেরা বড় শট খেললেন, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কিছুটা চিন্তায় থাকবেন ভারতীয় বোলারেরা। (Photo: AP)








