Durga Puja 2025: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোর নির্ঘণ্ট, জেনে নিন অষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সঠিক সময়
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Durga Puja 2025: জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজার অষ্টমী ও নবমীর পুজো ভোর ৫:৪০ মিনিটে শুরু। কুমারী পূজা সকাল ৯টায় এবং সন্ধিপূজা পৌনে ৬টায় অনুষ্ঠিত হবে।
জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপুজো শহরবাসীর কাছে এক আবেগ। কোন রীতি নিয়মে, কবে, কোন সময় রয়েছে পুজো? তথ্য জানুন বিস্তারিত! অষ্টমী ও নবমীতে ভোর ৫টা ৪০ মিনিটে শুরু হবে পুজো। ভক্তদের জন্য এই সময়ে মন্দির প্রাঙ্গণে এক অন্য আধ্যাত্মিক আবহ তৈরি হবে। মন্ত্রোচ্চারণ আর ধূপধুনোর গন্ধে ভরে ওঠে পুরো আশ্রম। ভোর থেকেই ভক্তদের ভিড় জমে যায় পুজো দেখার জন্য।
advertisement
advertisement
advertisement
advertisement









