advertisement

Rahul Gandhi Priyanka Gandhi: বরফ নিয়ে খুনসুটি রাহুল-প্রিয়ঙ্কার, 'ভারত জোড়ো যাত্রা'র শেষলগ্নের ছবি ভাইরাল

Last Updated:
তুষারাবৃত শ্রীনগরের পথে পায়ে পা মেলান রাহুল-প্রিয়ঙ্কা। পা মেলান আরও কয়েকশো মানুষ। বরফ পাহাড়ের দেওয়াল পিঠে রেখে ছাদ থেকে ভারত জোড়ো যাত্রা দেখেন কাশ্মীরের মেয়ে-বউয়েরা।
1/11
কন্যাকুমারী থেকে পায়ে হেঁটে কাশ্মীর। রাহুল গান্ধির ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি হতে চলেছে আজ, সোমবার।
কন্যাকুমারী থেকে পায়ে হেঁটে কাশ্মীর। রাহুল গান্ধির ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি হতে চলেছে আজ, সোমবার।
advertisement
2/11
আজ জম্মু ও কাশ্মীরের শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে কংগ্রেসের মেগা র‍্যালির মধ্য দিয়ে 'ভারত জোড়ো যাত্রা'র সমাপ্তি ঘোষণা করবে কংগ্রেস।

3/11
শ্রীনগরে কংগ্রেসের কার্যালয়ে সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা করবে কংগ্রেস। তারপরে পদযাত্রা শেষে শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান।

4/11
এদিনের অনুষ্ঠানে ২১ বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। ব্যক্তিগত ভাবে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

5/11
তার মধ্যে এনসিপি, ডিএমকে, আরজেডি, সিপিআইএম, সিপিআই, পিডিপি, জেএমএম-সহ ১২টি দল ইতিমধ্যেই 'ভারত জোড়ো যাত্রা'র সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়ে দিয়েছেন। তবে তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দল এই অনুষ্ঠানে যোগ দেবে না বলেই জানা গিয়েছে।

6/11
গত ৭ সেপ্টেম্বর শ্রীপেরুমবুদুরে বাবা রাজীব গান্ধির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধি। তারপরে ১৩৫ দিনে ১২ রাজ্য, ২ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪ হাজার ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জম্মু ও কাশ্মীরে ৩০ জানুয়ারি শেষ হচ্ছে পদযাত্রা।

7/11
 ৭. যদিও এই দিনই ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে শ্রীনগরজুড়ে। তবে এর আগেও বৃষ্টি-তুষারপাতের মাঝে শ্রীনগরের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছিল রাহুলকে।

8/11
এদিন যাত্রা শুরুর আগে বরফ নিয়ে খুনসুটিতে মাততে দেখা যায় রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে।

9/11
স্নো-বল ফাইটে মাতেন গান্ধি পরিবারের এই ভাই-বোন জুটি। বোনের মাথায় বরফের বল ছুঁড়ে দেন রাহুল। পাল্টা বরফ ছুঁড়তে ছাড়েননি প্রিয়ঙ্কাও।

10/11
অন্য একটি ছবিতে দেখা যায়, ভাইয়ের ছোঁড়া বরফের হাত থেকে বাঁচতে তার হাত মুড়ে ধরেছেন প্রিয়াঙ্কা।

11/11