advertisement

Punjab Kabbadi Player Murder: পঞ্জাবে কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন, হাওড়া স্টেশন থেকে পুলিশের জালে ৩ দুষ্কৃতী!

Last Updated:

কলকাতা পুলিশের এসটিএফ এবং গোলাবাড়ি থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে পঞ্জাবের ঘনশ্যাম গ্যাং-এর এই তিন সদস্য৷

হাওড়া স্টেশনে ধৃত কবাডি খেলোয়াড় রানা বালাচাউর খুনে অভিযুক্ত ৩ দুষ্কৃতী৷
হাওড়া স্টেশনে ধৃত কবাডি খেলোয়াড় রানা বালাচাউর খুনে অভিযুক্ত ৩ দুষ্কৃতী৷
হাওড়া স্টেশন থেকে পুলিশের জালে পঞ্জাবে কবাডি খেলোয়াড় খুনে অভিযুক্ত তিন দুষ্কৃতী৷ গত ১৫ ডিসেম্বর পঞ্জাবের মোহালিতে গুলি করে খুন করা হয় কানওয়ার দিগ্বিজয় সিং ওরফে রানা বালাচাউরকে৷ সেই খুনের ঘটনায় অভিযুক্ত তরণদীপ সিং, করণ পাঠক এবং আকাশদীপ সিং-কে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়৷
কলকাতা পুলিশের এসটিএফ এবং গোলাবাড়ি থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে পঞ্জাবের ঘনশ্যাম গ্যাং-এর এই তিন সদস্য৷ আজই তাদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পঞ্জাব পুলিশ৷
গত ১৫ ডিসেম্বর মোহালিতে একটি কবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন রানা বালাচাউর৷ তখনই ৩০ বছর বয়সি ওই কবাডি খেলোয়াড়কে গুলি করা হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় ওই কবাডি খেলোয়াড়ের৷ কবাডি খেলার পাশাপাশি প্রমোটিং-ও করতেন তিনি৷
advertisement
advertisement
ঘটনার পরই খুনিদের খোঁজে তল্লাশি শুরু করে পঞ্জাব পুলিশ৷ সূত্রের খবর, পঞ্জাব থেকে পালিয়ে প্রথমে কলকাতায় এসে একটি হোটেলে আশ্রয় নেয় তিন অভিযুক্ত৷ সেখান থেকে তারা চলে যায় সিকিমের গ্যাংটকে৷ গ্যাংটকে বেশ কয়েকদিন কাটিয়ে ফের কলকাতার হোটেলে ফেরে তারা৷ এর পর এ দিন হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন জন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Punjab Kabbadi Player Murder: পঞ্জাবে কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন, হাওড়া স্টেশন থেকে পুলিশের জালে ৩ দুষ্কৃতী!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement