Travel: পাহাড়ের মাঝে যোগীঘাট! খুব সস্তায় থাকা খাওয়া! টেন্টেও থাকা যাবে! জানুন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Travel: পাহাড়ের কোলে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর অন্যতম জায়গা হতে পারে যোগীঘাট! যেকোনও সময় যাওয়া যাবে! সস্তায় মিলবে থাকা খাওয়া! জেনে নিন বিস্তারিত
advertisement
advertisement
advertisement
বছরের যে কোনও সময়ে ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য যাওয়া যেতে পারে যোগীঘাট। উচ্চতা সাড়ে তিন হাজার ফুটের কাছাকাছি হওয়ায় শীত-গ্রীষ্ম, কোনওটারই তীব্রতা সেরকম পীড়াদায়ক নয়। সেরা মানের কমলালেবুর জন্য বিখ্যাত সিটংয়ের নিম্নবর্তী অংশে সব দিক থেকে (সিটং-২ খাসমহল) ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্যের আধার যোগীঘাট।
advertisement
advertisement









