advertisement

How to Wash Puffer Jacket: পাফার জ্যাকেট কাচতে নাজেহাল! বাড়িতে সহজেই হবে মুশকিল আসান, রইল সহজ টিপস

Last Updated:
How to Wash Puffer Jacket: পাফার জ্যাকেট পরিষ্কার করা বেশ কঠিন কাজ। তবে সেটি নোংরা হয়ে গেলে সাধারণ পদ্ধতি ব্যবহার না করে, বিশেষ কিছু উপায়ে পরিষ্কার করা যেতে পারে।
1/5
ডিসেম্বর এবং জানুয়ারিতে শীত বেশ জাঁকিয়ে পড়ে। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে পাফার জ্যাকেট পরেন অনেকেই। কিন্তু সেটি পরিষ্কার করা বেশ কঠিন কাজ। তবে পাফার জ্যাকেট নোংরা হয়ে গেলে সাধারণ পদ্ধতি ব্যবহার না করে, বিশেষ কিছু উপায়ে পরিষ্কার করা যেতে পারে।

2/5
পাফার জ্যাকেট ধোওয়ার আগে তার ট্যাগটি পড়ুন। জ্যাকেট কাচার টিপস এবং ডিটারজেন্ট ব্যবহারের পদ্ধতি এই ট্যাগে লেখা আছে। এমন পরিস্থিতিতে, সেই নির্দেশিকাগুলি পড়ে সহজেই পাফার জ্যাকেট পরিষ্কার করতে পারেন।

3/5
পাফার জ্যাকেট কাচার জন্য ওয়াশিং মেশিনের সাহায্য নিতে পারেন। তবে অন্য কাপড়ের সঙ্গে মেশিনে জ্যাকেট কাচার ভুল করবেন না। এছাড়াও জ্যাকেট পরিষ্কার করার জন্য কড়া ডিটারজেন্ট ব্যবহার এড়িয়ে চলুন। পাফার জ্যাকেট ধোওয়ার সময় ওয়াশিং মেশিনটি স্বাভাবিক মোডে সেট করুন।

4/5
পাফার জ্যাকেটের দাগ পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। এক বা দু'লিটার জলে ডিটারজেন্ট মিশিয়ে নিন। এতে এক বা দু'চামচ বেকিং সোডা দিয়ে পাফার জ্যাকেট ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পরে জ্যাকেটটি হালকাভাবে ঘষে এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে জ্যাকেটের দাগ দূর হয়ে যাবে।

5/5
পাফার জ্যাকেটের জেদি দাগ দূর করার জন্য বেকিং সোডা এবং লেবুর মিশ্রণও ভাল। দু'চা চামচ বেকিং সোডার সাথে এক বা দু'চা চামচ লেবুর রস যোগ করে একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্টটি জ্যাকেটের দাগের উপর লাগান এবং ১০ মিনিট পর আলতো ভাবে ঘষে জ্যাকেটটি পরিষ্কার করুন। এতে আপনার জ্যাকেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।