Durga Puja 2025: বাঁকুড়ায় ভাইরাল কাবেরীর শাড়ি, একসঙ্গে ১৫ সেলাই!
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Salmali Das
Last Updated:
Durga Puja 2025: পুজোয় অর্ডার নিয়ে তবেই তৈরি করছেন এই শাড়ি। বাঁকুড়ার মহিলার কামাল।
advertisement
advertisement
স্বনির্ভরতার পথে অগ্রসর মহিলাদেরকে নিয়ে কাজ করে নতুন নতুন শাড়ি সৃষ্টি করেন কাবেরী বন্দ্যোপাধ্যায়। তসরের উপরে ১৫ টি সেলাই প্রয়োগ করে শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৭ মাস। রয়েছে ১৫ টি ভিন্ন সেলাই যেমন, কাঁথা স্টিচ, গুজরাটি সেলাই, কাশ্মীরি সেলাই ইত্যাদি। দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নাম লামবানি শাড়ি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড় । তৈরি করছেন কাবেরী ব্যানার্জি, সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা। বিভিন্ন ধরনের সরকারি মেলাগুলিতে কাবেরী বন্দ্যোপাধ্যায় এই প্রোডাক্ট গুলি বিক্রি করেন। তবে চাহিদা থাকা সত্ত্বেও যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। শাড়ি গুলি সেলাই করার মহিলাদের সংখ্যা দিন দিন কমতে থাকছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement








