Alchohol Consumption: মদ্যপানের অভ্যাস আছে? তা হলে অবশ্যই জেনে নিন, মদ খাওয়ার কতক্ষণের মধ্যে 'ইউরিন' ও 'ব্রেথ টেস্ট'-এ 'অ্যালকোহল'-এর উপস্থিতি ধরা পড়ে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মদ্যপানের অভ্যাস নিঃসন্দেহে ক্ষতিকর। কিন্তু তবুও বহু মানুষ মদ খান। তবে মদ্যপানের আগে জেনে, মদ খাওয়ার পর শরীর থেকে মদ সম্পূর্ণ বার হতে কতক্ষণ লাগে
মদ্যপান! যুগ যুগ ধরে এই একটা অভ্যাসে বহু মানুষ আকৃষ্ট! অথচ এই অভ্যাসের কোনও ভালদিক নয়! গবেষণা বলছে, পৃথিবীতে যত অপরাধমূলক কাজ হয়, তার সিংহভাগের নেপথ্যে রয়েছে নেশা। আর এই নেশার লোভেই মানুষ মদ্যপান করেন। শরীরে মদ শোষিত হওয়ার পর রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে মদ পৌঁছায় মস্তিষ্কে। তখন-ই যত ‘মাথা ঝিমঝিম’ বা নেশার সৃষ্টি
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন ৩০ গ্রাম বা ৩০ মিলিলিটারের বেশি মদ্যপান করলে লিভারের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে অনেকটাই। রোজ ৮০ গ্রাম বা ৮০ মিলিলিটারের বেশি অ্যাবসোলিউট মদ খেলে লিভারের ক্ষতি হবেই। অত্যধিক মদ্যপানের ফলে স্টোমাক ও ইনটেস্টাইনের লাইনিং-এ প্রদাহ সৃষ্টি হয়, ফলে বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয়। পরবর্তীতে আলসার ও গ্যাসট্রাইটিস-এর ঝুঁকি বাড়ে।
advertisement






