advertisement

Yuva Sathi Scheme Update: ফর্ম জমা দিলেও কেন খারিজ হতে পারে যুবসাথীর আবেদন? দুটি বিষয় ধরা পড়লেই মিলবে না ১৫০০ টাকা

Last Updated:
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর বাংলা শিবিরে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন করা যাবে৷
1/6
রাজ্য জুড়েই যুবসাথী প্রকল্পে বিপুল সাড়া পড়েছে৷ প্রায় প্রতিটি জেলাতেই যুবসাথীর শিবিরে আগ্রহীদের লম্বা লাইন পড়ছে৷ প্রথম দু দিনেই যুবসাথী প্রকল্পে ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে৷

2/6
যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেবে রাজ্য সরকার৷ আগামী এপ্রিল মাস থেকে এই সুবিধে পাওয়া যাবে৷ আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ৷

3/6
রাজ্য সরকার সূত্রে খবর, আবেদনপত্র জমা করার পর সত্যিই আবেদনকারী কর্মহীন অথবা বেকার কি না তা বেশ কয়েকটি উপায়ে খতিয়ে দেখা হবে৷ যেমন আবেদনকারীর যদি কোনওভাবে প্রভিডেন্ট ফান্ড অথবা ইএসআই-এর সুবিধা যদি থাকে সংশ্লিষ্ট আবেদনকারী যুবসাথীর সুবিধে পাবেন না৷

4/6
রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, সরকারি স্কলারশিপ পেলেও যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ কিন্তু অন্য কোনও সরকারি ভাতা পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷

5/6
যুবসাথীর বিজ্ঞপ্তি অনুযায়ী একজন আবেদনকারী পাঁচ বছরে সর্বাধিক ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন৷ এই সময়ের মধ্যে তাঁর কোনও কর্মসংস্থান হলে তা সরকারকে জানাতে হবে বলেও যুবসাথীর ফর্মে উল্লেখ করা রয়েছে৷

6/6
তবে নবান্ন সূত্রে খবর, আপাতত যুবসাথীর আবেদন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করার উপরেই জোর দেওয়া হচ্ছে৷ আবেদনে অনুমোদন অথবা খারিজ হওয়ার ক্ষেত্রে কী কী শর্ত মানা হবে, তা এখনও আলোচনার মধ্যে রয়েছে৷