advertisement

Kolkata Heavy Rain Alert : ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ! কলকাতা তোলপাড় হবে বৃষ্টিতে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা! আবহাওয়ার জরুরি খবর

Last Updated:
Kolkata Heavy Rain Alert : নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূল এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে।
1/7
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি।

2/7
উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত।

3/7
নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপকূল এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তর-পশ্চিম বিহার থেকে এই নিম্নচাপ এলাকা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

4/7
মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, মোরাদাবাদ, গোরখপুর, পটনা, দেওঘর, দিঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

5/7
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।

6/7
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

7/7
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছত্তীসগঢ়, বিদর্ভ ও মধ্যপ্রদেশে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমে। কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর প্রদেশ, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে।