advertisement

Donald Trump News: সর্বনাশ! 'আর নয়!' এবার এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প, মাথায় হাত ৩ লাখ ভারতীয় পড়ুয়ার! এবার কী হবে তাঁদের?

Last Updated:
Donald Trump News: ডোনাল্ড ট্রাম্প সরকার নয়া আইন আনতে তৎপর হয়েছে, যার আওতায় সেখানে থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ আর মিলবে না।
1/8
দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় বসেই একের পর এক শোরগোল ফেলা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফার ক্ষমতায় বসার পরেই বৈধ কাগজপত্র না থাকায় পায়ে বেড়ি পরিয়ে ফেরত শয়ে-শয়ে ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছিলেন ট্রাম্প। আর এবার আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎও টালমাটাল করে তুলল ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত।

2/8
ট্রাম্প সরকার নয়া আইন আনতে তৎপর হয়েছে, যার আওতায় সেখানে থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ আর মিলবে না। আর তার ফলে ৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে ঢলে পড়েছে।

3/8
মার্কিন কংগ্রেসে সেদেশ বসবাসের ওয়ার্ক ভিসা প্রকল্প অবসানের পথে একটি নতুন বিল প্রস্তাবাকারে আনা হয়েছে। ফলে বিদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রী, যাঁরা শিক্ষান্তে চাকরির আশায় থাকেন, তাঁদের দেশে ফিরতে হবে। সেই হিসেবে ৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার কপালে দুশ্চিন্তার কালো মেঘ।

4/8
মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী সমস্যা রুখতে নতুন বিল পেশ রিপাবলিকান সরকারের। জানা গিয়েছে, এই নতুন বিলের জন্য ভারত-সহ বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক নিয়ে পড়তে আসা পড়ুয়ারা বাড়তি সমস্যার মুখে পড়তে চলেছে।

5/8
কিন্তু শুধুমাত্র বিজ্ঞান পড়ুয়ারাই বেশি সমস্যায় পড়বে কেন? মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান ও প্রযুক্তির পড়ুয়ারা তাদের স্নাতকের পড়াশোনার শেষ হওয়ার পর ওয়ার্কিং ভিসার মাধ্যমে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে যোগ দিতেন। এই প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ভারতীয় পড়ুয়ারা ওই দেশে আরও এক বা দু’বছর পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেন। সেই প্রশিক্ষণই এবার নতুন বিলের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র সরকার।

6/8
Optional Practical Training অর্থাৎ, OPT প্রকল্পের আওতায়, স্নাতক হওয়ার পর বিদেশি পড়ুয়ারা আমেরিকায় আরও তিন বছর থাকতে পারেন। ওই সময়ে কোনও সংস্থায় কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন তাঁরা।  ওই প্রকল্প বাতিলের অর্থ ৩ লক্ষের বেশি ভারতীয় পড়ুয়ার আমেরিকায় থাকার মেয়াদও শেষ হতে পারে।

7/8
ওপেন ডোরস ২০২৪ রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভারতে থেকে ৩,৩১,৬০২ জন শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে ৯৭,৫৫৬ জন ছাত্রছাত্রী ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, যা ৪১ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ যদি বাতিল হয় পড়ুয়াদের তৎক্ষণাৎ দেশত্যাগের সম্ভাবনা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

8/8
বিলটি কার্যকর হলে ভারতীয় পড়ুয়াদের কাজের সুযোগও কমবে।  আমেরিকার পরিবর্তে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের দিকে ঝুঁকতে হবে তাঁদের। আমেরিকার চাকরির বাজারেও এর প্রভাব পড়বে।