advertisement

Albert Kaboo Lepcha: চোখের সামনে ৮ মাসের মেয়ের মৃত্যু! ফের বাবা হবেন সারেগামাপা-র সেই কাবো, দ্বিতীয়বার সন্তানের আশা বিধ্বস্ত দম্পতির

Last Updated:
Albert Kaboo Lepcha: একরত্তি মেয়েকে হারিয়ে বিধ্বস্ত কাবো ও পূজার মুখে হাসি দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। সকলে মিলে অভিনন্দন জানান দম্পতিকে। তাঁদের সুখের দীর্ঘায়ু কামনা করছেন সকলে।
1/7
‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এ বিজয়ী হতে পারেননি। কিন্তু পাহাড়ের ছেলে অ্যালবার্ট কাবো লেপচা গোটা রাজ্যবাসীর মনজয় করেছেন সুরে-গানে। কিন্তু গত বছর থেকে ব্যক্তিগত জীবনে কেবলই বেজেছে বিষাদের সুর। এক বাবার চোখের সামনে শেষ নিশ্বাস ত্যাগ করেছে ছোট্ট মেয়ে।

2/7
সম্প্রতি সুখবর দিলেন সেই কাবো। জানালেন, দ্বিতীয়বার সন্তানসম্ভবা তাঁর স্ত্রী পূজা ছেত্রী। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে আনন্দের খবরটি ফেসবুকে শেয়ার করেছেন গায়ক। স্ত্রীর বেবি বাম্প স্পষ্ট সেই ছবিতে।

3/7
আট মাসের মেয়েকে হারিয়ে জগৎ অন্ধকার হয়ে ছিল বহু মাস। একাধিক রিয়্যালিটি শো-তে গিয়ে সে কথা বলতে গিয়ে বারবার অঝোরে কেঁদেছেন কাবো। কিন্তু সেই অন্ধকার খানিক দূর হয়েছে ফের পিতৃত্বের স্বাদ পাওয়ার আশায়।

4/7
আর তাই ফেসবুকে ছবি দিয়ে কাবো লিখেছেন, ‘তাঁর (ভগবান) সময় মতো সবকিছুকেই সুন্দর করে তুলেছেন। আমাদের আশীর্বাদ করার জন্য এবং ভালবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ছোট্ট সোনা তাড়াতাড়ি আসছে।’

5/7
একরত্তি মেয়েকে হারিয়ে বিধ্বস্ত কাবো ও পূজার মুখে হাসি দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। সকলে মিলে অভিনন্দন জানান দম্পতিকে। তাঁদের সুখের দীর্ঘায়ু কামনা করছেন সকলে।

6/7
গত বছর মাত্র আট মাস বয়সে মা-বাবাকে ছেড়ে চলে যায় ছোট্ট ইভলিন। শোনা যায়, জন্মের পর থেকেই অসুস্থ ছিল সে। ফলে বেশিদিন লড়াই করার আর ক্ষমতা পায়নি একরত্তি।

7/7
এর আগে কাবো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁরা কলকাতার নামী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ছোট্ট মেয়ের৷ কিন্তু সকলের সব প্রচেষ্টা ব্যর্থ করে চিরদিনের মতো ঘুমিয়ে পড়ে ছোট্ট ইভলিন৷