advertisement

Birbhum News: কানে যায় না সুর, ফোটে না কথা! 'অঙ্কের' জাদুতে নাচ দিয়ে সাড়া ফেলে দিয়েছে সিউড়ির মৌমি

Last Updated:
Birbhum News: যে গান তিনি শোনেননি কোনদিন, সেই গানের ছন্দেই বাজিমাত! মৌমির জয়ে থমকে গেল সিউড়ি৷ মৌমির এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে চলেছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ।
1/5
সিউড়ির লম্বোদরপুরের বাসিন্দা ২০ বছরের তরুণী মৌমি রজক। জন্ম থেকেই তিনি শ্রবণ ও বাকশক্তিহীন। কিন্তু সুর কানে না পৌঁছালেও বা কণ্ঠ ফুটে শব্দ না বেরোলেও, শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় সম্প্রতি দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন তিনি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সিউড়ির লম্বোদরপুরের বাসিন্দা ২০ বছরের তরুণী মৌমি রজক। জন্ম থেকেই তিনি শ্রবণ ও বাকশক্তিহীন। কিন্তু সুর কানে না পৌঁছালেও বা কণ্ঠ ফুটে শব্দ না বেরোলেও, শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় সম্প্রতি দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন তিনি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
মৌমির কাছে নাচ মানে কেবল আনন্দ নয়, বরং এক কঠিন গাণিতিক হিসেব। গানের কথা বা সুর শুনতে না পাওয়ায় তিনি প্রতিটি তালের ছন্দ মনের মধ্যে অঙ্কের মতো গুনে মনে রাখেন। প্রশিক্ষিকার হাতের মুদ্রা আর চোখের ইশারা দেখে তিনি তালের লয় আয়ত্ত করেন। এই অনন্য কৌশলই তাঁকে রবীন্দ্র নৃত্যে ‘বিশারদ’ ডিগ্রি এনে দিয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
মৌমির কাছে নাচ মানে কেবল আনন্দ নয়, বরং এক কঠিন গাণিতিক হিসেব। গানের কথা বা সুর শুনতে না পাওয়ায় তিনি প্রতিটি তালের ছন্দ মনের মধ্যে অঙ্কের মতো গুনে মনে রাখেন। প্রশিক্ষিকার হাতের মুদ্রা আর চোখের ইশারা দেখে তিনি তালের লয় আয়ত্ত করেন। এই অনন্য কৌশলই তাঁকে রবীন্দ্র নৃত্যে ‘বিশারদ’ ডিগ্রি এনে দিয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
সিউড়ির ‘মন্দিরা নৃত্যকলা’র কর্ণধার মন্দিরা মিত্রের কাছে মৌমি এক বিস্ময়। দীর্ঘ ১০ বছর ধরে তাঁকে তালিম দিচ্ছেন মন্দিরা দেবী। তাঁর মতে, গান না শুনে ছন্দ আয়ত্ত করা কার্যত অসম্ভব হলেও মৌমি তা সম্ভব করেছে। মৌমির এই সাফল্যকে শিক্ষিকা তাঁর নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সিউড়ির ‘মন্দিরা নৃত্যকলা’র কর্ণধার মন্দিরা মিত্রের কাছে মৌমি এক বিস্ময়। দীর্ঘ ১০ বছর ধরে তাঁকে তালিম দিচ্ছেন মন্দিরা দেবী। তাঁর মতে, গান না শুনে ছন্দ আয়ত্ত করা কার্যত অসম্ভব হলেও মৌমি তা সম্ভব করেছে। মৌমির এই সাফল্যকে শিক্ষিকা তাঁর নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
কেবল নৃত্যেই নয়, পড়াশোনাতেও মৌমি সমান পারদর্শী। এ বছর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেছেন। প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে নাচ এবং পড়াশোনা উভয়কেই আগামীর চলার পথের সঙ্গী করতে চান এই লড়াকু প্রতিভা। মেয়ের এই সাফল্যে মা মৌসুমী দাস রজক এবং তাঁর গোটা পরিবার গর্বিত। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই

5/5
মৌমির এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে চলেছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ। চলতি মাসেই তাদের সমাবর্তন মঞ্চে মৌমিকে বিশেষভাবে সংবর্ধিত করা হবে। দৃষ্টিশক্তি আর মনের অদম্য জেদকে সম্বল করে মৌমি আজ সমাজের কাছে এক অনুপ্রেরণার উদাহরণ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই