advertisement

US Iran Israel Conflict News: 'ট্রাম্প, এদের চোখে চোখ রাখুন', তেহরান টাইমসের প্রথম পাতায় নিহত ছাত্রীদের ছবি দিয়ে আমেরিকাকে বার্তা ইরানের! দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব

Last Updated:

US Iran Israel Conflict News: মিনাব শহরে প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের ছবি দিয়ে তৈরি তেহরান টাইমসের প্রথম পাতা। সেই ছবির শিরোনামে লেখা, 'ট্রাম্প, এদের চোখে চোখ রাখুন'।

 'তেহরান টাইমস'-এর প্রথম পাতায় ওই ছবিগুলির সঙ্গে শিরোনাম রয়েছে, ''ট্রাম্প, এদের চোখে চোখ রাখুন।''
'তেহরান টাইমস'-এর প্রথম পাতায় ওই ছবিগুলির সঙ্গে শিরোনাম রয়েছে, ''ট্রাম্প, এদের চোখে চোখ রাখুন।''
কলকাতা: মিনাব শহরে প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিশুদের ছবি দিয়ে তৈরি প্রথম পাতার মাধ্যমে আমেরিকাকে বার্তা দিল ইরানি সরকারি সংবাদমাধ্যম। সরকারি মদতে পুষ্ট ‘তেহরান টাইমস’-এর প্রথম পাতায় ওই ছবিগুলির সঙ্গে শিরোনাম রয়েছে, ”ট্রাম্প, এদের চোখে চোখ রাখুন।”
সম্পাদকীয়তে তাদের দাবি, ইরানে সামরিক অভিযানের বিষয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুল দাবিতে ভরা। নৃশংসতার দায় অন্যের উপরে চাপাতে চাইছেন তিনি। উড়িয়ে দিতে চাইছেন কূটনৈতিক সমাধান। ওই স্কুলে হামলার দায় ইরানের উপরেই চাপিয়েছেন ট্রাম্প।
ইরানের স্কুলে বোমা হামলার নেপথ্যে কে? দিন দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকেই দুষেছিলেন। তবে তদন্তকারী দল ‘বেলিংক্যাট’-এর প্রকাশ করা এক সংক্ষিপ্ত ভিডিও বলছে অন্য কথা। যেখানে ট্রাম্পের বক্তব্য ধোপে টিকছে না।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন’, ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের! তুললেন মারাত্মক অভিযোগ
গত ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সামরিক সংঘাতের শুরুর দিনেই ইরানের মিনাবে একটি স্কুলে বোমাবর্ষণ করা হয়। সেই হামলায় ১৫০ জনেরও বেশি নিহত হয়। তাদের মধ্যে বেশির ভাগই ছাত্রী। আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, দুই দেশের কেউই এর দায় স্বীকার করেনি। তবে আমেরিকার প্রতিরক্ষা দফতর (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স) এই হামলার তদন্ত চালাচ্ছে।
advertisement
আরও পড়ুন: ‘বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে’, বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে!
শুধু তারা নয়, আরও অনেক নিরপেক্ষ সংস্থাই নিজেদের মতো করে ইরানের স্কুলে হামলার তদন্ত করছে। তেমন এক সংস্থা ‘বেলিংক্যাট’। সংবাদসংস্থা এপি ওই সংস্থার সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ওই হামলার নেপথ্যে যে সব প্রমাণ উঠে আসছে, তা থেকে প্রাথমিক ভাবে মনে হচ্ছে আমেরিকাই দায়ী। ক্লিপে দেখা যাচ্ছে, স্কুলের উপর আকাশ থেকে গোলাবারুদ পড়ছে। ওই গোলাবারুদকে শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র হিসাবে চিহ্নিত করেছেন তদন্তকারী দলের গবেষক ট্রেভর বল। এই ক্ষেপণাস্ত্র কেবল আমেরিকার কাছেই রয়েছে, যা তারা এই যুদ্ধে ব্যবহার করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Iran Israel Conflict News: 'ট্রাম্প, এদের চোখে চোখ রাখুন', তেহরান টাইমসের প্রথম পাতায় নিহত ছাত্রীদের ছবি দিয়ে আমেরিকাকে বার্তা ইরানের! দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement