হঠাৎ টাকার দরকারে FD ভাঙবেন না কি FD-র বিপরীতে লোন নেবেন? কোনটা লাভজনক? সম্পূর্ণ হিসেব বুঝে নিন
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বেশিরভাগ ক্ষেত্রেই এফডি-এর বিপরীতে ঋণ পাওয়া যায়। সুদের হারও অপেক্ষাকৃত কম। তাছাড়া সময়ের আগে ফিক্সড ডিপোজিট ভাঙালে জরিমানা দিতে হয়।
advertisement
advertisement
advertisement
কারণ নির্দিষ্ট মেয়াদে ফিস্কড ডিপোজিট করতে হয়। পুরো সময়টা টাকা লক ইন পিরিয়ডে থাকে। সময়ের আগে এফডি ভাঙালে প্রায় ১ শতাংশ হারে জরিমানা দিতে হয়। কিছু ব্যাঙ্ক এর পাশাপাশি অতিরিক্ত ফি-ও চার্জ করে। অতিরিক্ত ফি-এর কথা যদি বাদও দেওয়া হয়, তাহলেও সময়ের আগে এফডি ভাঙার ফলে সুদের হার ৫.৫ শতাংশ হয়ে যাবে। আর যদি কেউ বিনিয়োগ করার পরই এফডি ভাঙাতে যান, তাহলে আরও কম সুদ পাবেন।
advertisement
advertisement
advertisement
আবার ধরা যাক, ফিক্সড ডিপোজিটে মোট বিনিয়োগের ২০ থেকে ৩০ শতাংশ টাকা পেলেই দরকার মিটে যাবে। এই পরিস্থিতিতে মোটেই এফডি ভাঙানো উচিত নয়। এফডি যদি ৬ মাস বা ১ বছরের বেশি পুরনো হয় কিংবা এফডির ৮০-৯০ শতাংশ অর্থ প্রয়োজন এবং এফডি মেয়াদপূর্তির কাছাকাছি রয়েছে, এই পরিস্থিতিতেও ফিক্সড ডিপোজিট ভাঙানো ঠিক নয়। বরং অন্য কোনও জায়গা থেকে টাকা যোগাড়ের চেষ্টা করা উচিত। বলে রাখা ভাল, এফডির বিপরীতে মোট অর্থের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত লোন হিসেবে মিলতে পারে।









