সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে একাধিক বদল !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী কী বদল করা হয়েছে নিয়মে ?
advertisement
কী কী বদল করা হয়েছে নিয়মে ? করোনা ভাইরাস সঙ্কটের জেরে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের ন্যূনতম টাকা জমা দেওয়ার সময়সীমা তিন মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ ২০১৯-২০ জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম টাকা ৩০ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে ৷ এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য প্রত্যেক বছর ন্যূনতম একটি অঙ্কের টাকা অ্যাকাউন্টে জমা দিতে হয় ৷ মিনিমাম টাকা জমা না দিলে দেরি করার জন্য পেনাল্টি চার্জ নেওয়া হয়ে থাকে ৷ সাধারণত আর্থিক বছরের শেষের দিকে এখানে মানুষে টাকা ইনভেস্ট করে কারণ আয়কর অ্যাক্টের ৮০ সি অনুযায়ী ট্যাক্স ছাড় মিলবে ৷
advertisement
সরকার পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে জুন ত্রৈমাসিকের জন্য ১.৪ শতাংশ সুদের হার কমানো হয়েছে ৷ এর জেরে মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য অত্যন্ত জনপ্রিয় সরকারি স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ৷ আগে এই স্কিমে যেখানে ৮.৪ শতাংশ বছরে কম্পাউন্ডিং হিসেবে সুদ দেওয়া হত সেটা কমে ৭.৬ শতাংশ হয়ে গিয়েছে ৷ অথার্ৎ সুদের হার ০.৮ শতাংশ কমানো হয়েছে ৷
advertisement
advertisement








