advertisement

East Medinipur News: রাস্তায় নিরাপদে থাকুক মানুষ! জেলায় দুর্ঘটনা কমাতে সরাসরি পথে নামল প্রশাসন, বাস ধরে ধরে চলছে বিরাট অভিযান

Last Updated:

East Medinipur News: পথ দুর্ঘটনা কমাতে এবং রাস্তায় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের নানা দফতরের সম্মিলিত এই উদ্যোগে আশাবাদী জেলার মানুষ।

+
বাসের

বাসের মেকানিক্যাল হেলথ চেক আপ

তমলুক, সৈকত শীঃ পূর্ব মেদিনীপুর জেলায় সড়ক দুর্ঘটনা কমাতে জেলা প্রশাসন একাধিক পদ্ধতি গ্রহণ করেছে। এবার সরাসরি রাস্তায় নামল তাঁরা। পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা বেশি। এই ধরনের ঘটনায় প্রতিনিয়তই প্রাণহানি হচ্ছে। সম্প্রতি এক বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাই এবার জেলায় বাস দুর্ঘটনা কমাতে পথে নামল জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার আঞ্চলিক পরিবহণ দফতর রাস্তায় চলাচলকারী বাসগুলির ফিটনেস পরীক্ষা শুরু করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার প্রধান পাবলিক ট্রান্সপোর্ট হল বাস। জেলার বিভিন্ন বিভিন্ন প্রান্তে বিভিন্ন রুটে বাস যাতায়াতের পাশাপাশি জেলা থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় দূরপাল্লার বাস যায়। সম্প্রতি হলদিয়ায় বাস দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই বাস দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, ঘটনার সময় বাসটির স্টিয়ারিং কাজ করেনি। এরপরেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন লোকাল রুট ও দূরপাল্লার রুটে যাতায়াতকারী বাসগুলির ফিটনেস পরীক্ষায় জোর দিল আঞ্চলিক পরিবহণ দফতর।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ্মীকান্তপুরের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! পরপর পুড়ল একাধিক দোকান, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
সরকারি-বেসরকারি মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিন প্রায় এক হাজার বাস চলাচল করে। বর্তমানে জোরকদমে সেইসব বাসের ‘মেকানিক্যাল হেলথ চেক আপ’ চলছে। জাতীয় সড়কে চলমান বাস চেকিং অভিযানে ইতিমধ্যেই বিভিন্ন অনিয়মের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
advertisement
advertisement
১১৬ নম্বর জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় চেকিং অভিযানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর আঞ্চলিক পরিবহণ আধিকারিক সঞ্জয় হালদার সহ পরিবহণ দফতরের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল আধিকারিকেরা। মঙ্গলবার বিকেলে একাধিক দূরপাল্লার বাসের ফিটনেস পরীক্ষা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক সঞ্জয় হালদার জানান, “বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীবাহী বাসগুলির সবকিছু ঠিক থাকলে যাত্রী পরিষেবাও উন্নত হবে। নিরাপত্তা নিশ্চিত রাখাই আমাদের মূল লক্ষ্য।” এছাড়াও আঞ্চলিক পরিবহণ আধিকারিক জানান, সারা বছর ধরেই এই অভিযান চলবে। পথ দুর্ঘটনা কমাতে এবং রাস্তায় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের নানা দফতরের সম্মিলিত এই উদ্যোগে আশাবাদী জেলার মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: রাস্তায় নিরাপদে থাকুক মানুষ! জেলায় দুর্ঘটনা কমাতে সরাসরি পথে নামল প্রশাসন, বাস ধরে ধরে চলছে বিরাট অভিযান
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement