Aindrila Sharma Sister Aishwarya Sharma: বোন নেই, তাঁর প্রেমিককে আপন করেছে শর্মা পরিবার, ঐন্দ্রিলার দিদির এনগেজমেন্টে উপস্থিত সব্যসাচী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছোট মেয়ে নেই৷ ঐন্দ্রিলার মাও ক্যানসার আক্রান্ত৷ কঠিন সময়ের মধ্যেই কিছুটা আনন্দ শর্মা পরিবারে৷ বড় মেয়ে ঐশ্বর্যের বিয়ে৷ হল আংটি বদল ও রেজিস্ট্রি৷ গোটা অনুষ্ঠানে যেন উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা৷ তাঁর ছবি জ্বলজ্বল করছিল৷ সব কিছুর মাঝেই শর্মা পরিবার এই গভীর ক্ষত বয়ে চলছে৷
advertisement
advertisement
advertisement
ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য পেশায় চিকিৎসক৷ তাঁর হবু স্বামী একজন সার্জেন৷ নাম দিব্যজিৎ দত্ত৷ ডাক্তারি পেশার পাশাপাশি মডেলিং ও করেন ঐশ্বর্য। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি বোনের অভাব অনুভব করেন, বারবার জানিয়েছেন ঐশ্বর্য৷ ফলে নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় যে বোনের ছবি আগলে থাকবেন দিদি, সেটাই স্বাভাবিক৷
advertisement
advertisement
advertisement
advertisement









