ATM Money Stuck: ATM মেশিন থেকে টাকা তোলার সময় বিদ্যুৎ চলে গেলে কী হবে? কেটে নেওয়া টাকা কি ফেরত দেওয়া হবে?
- Reported by:BENGALI NEWS18
- Written by:Trending Desk
Last Updated:
এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট হলে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে চিন্তার কারণ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য—জেনে নিন নিয়ম।
এটিএম মেশিন আজকাল একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এগুলো আমাদের ২৪ ঘণ্টা টাকা তোলার সুযোগ করে দেয় মেশিন বিভ্রাট না হলে! এখন আর ব্যাঙ্কে লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তোলার জন্য অপেক্ষা করতে হয় না। কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন যে এটিএম থেকে টাকা তোলার সময় বিদ্যুৎ চলে গেলে কী হবে? যদি টাকা বের না হয় এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে কি আর টাকা ফেরত পাওয়া যাবে?
advertisement
advertisement
অবশ্য এটাও ঠিক যে কিছু মেশিন পুরনো হয়ে গিয়েছে। এর ফলে সেগুলোতে টাকা আটকে যেতে পারে। খুব স্বাভাবিক ভাবেই এক্ষেত্রে গ্রাহক দিশাহারা হয়ে পড়েন, বুঝতে পারেন না যে কী করা যায়! আরবিআইয়ের নিয়ম অনুসারে, এই ধরনের পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিকে ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। কখনও কখনও দুই থেকে চার ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
advertisement
২৪ ঘণ্টার মধ্যে যদি এটি না পাওয়া যায় তাহলে কী করতে হবে?যদি ব্যাঙ্ক ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত না দেয়, তাহলে গ্রাহক ব্যাঙ্কে রিপোর্ট করতে পারেন। তিনি আরবিআই ব্যাঙ্কিং ন্যায়পালের কাছেও রিপোর্ট করতে পারেন। আর হ্যাঁ, ইউপিআই পেমেন্টের অভ্যাস রপ্ত করে নিতে হবে, তাহলে ঘন ঘন এটিএমে যাওয়ার দরকারও পড়বে না।
advertisement
ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন গুরুত্বপূর্ণ কাজ কীভাবে সম্পন্ন করা যায়?যদি গ্রাহকের রাজ্যে কোনও নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে, কিন্তু তাঁর কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে তিনি বাড়ি থেকেও তা করতে পারেন। শুধু গ্রাহকের একটি ল্যাপটপ বা মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবার প্রয়োজন হবে। তিনি অনলাইন ব্যাঙ্কিং এবং এটিএম ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ করতে পারেন, যেমন নগদ টাকা তোলা, টাকা স্থানান্তর করা ইত্যাদি। তবে, কিছু কাজ কেবল ব্যাঙ্কে গিয়েই সম্পন্ন করা যায়, সেগুলো অনলাইন ব্যাঙ্কিংয়ে হবে না।









