advertisement

এবার ঘরে বসেই পেতে পারবেন পাসপোর্ট ! ডাউনলোড করুন এই অ্যাপ

Last Updated:

বিদেশে যেতে চান ? বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছে হলেও উপায় থাকেনা ! কারণ পাসপোর্ট পেতে গেলে পোয়াতে হয় হাজার একটা ঝক্কি ৷ আর তা হাতে পেতে পেতেও কয়েক মাসের ধাক্কা ৷

#নয়াদিল্লি: বিদেশে যেতে চান ? বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছে হলেও উপায় থাকেনা ! কারণ পাসপোর্ট পেতে গেলে পোয়াতে হয় হাজার একটা ঝক্কি ৷ আর তা হাতে পেতে পেতেও কয়েক মাসের ধাক্কা ৷ কিন্তু এবার সেই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এক নিমেষে ৷ মোবাইল অ্যাপে ঘরে বসেই আপনি পাসপোর্টের জন্য আবেদন জানাতে পারেন ৷ পাসপোর্ট সেবা অ্যাপের মাধ্যমে ৷
মঙ্গলবার পাসপোর্ট সেবা দিবস উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই এই নয়া অ্যাপটির লঞ্চ করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুষমা স্বরাজ ৷ তিনি জানিয়েছেন, এই অ্যাপ মারফত ভারতের যেকোনও প্রান্তে বসেও আবেদন জানাতে পারবেন ৷ পাসপোর্ট কেন্দ্রেও যাওয়ার প্রয়োজন নেই ৷ আপনি বাড়িতে বসেও পাসপোর্টের জন্য আবেদন জানাতে পারবেন ৷ এমনকী, যে ঠিকানা ব্যবহার করবেন সেই ঠিকানাতেই হবে সমস্ত ভেরিফিকেশন ৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, সুষমা স্বরাজ জানিয়েছেন, এখনও অবধি ২৬০ টি পাসপোর্ট কেন্দ্র রয়েছে ভারতে ৷ তবে, খুব শীঘ্রই সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ঘরে বসেই পেতে পারবেন পাসপোর্ট ! ডাউনলোড করুন এই অ্যাপ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement