advertisement

মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ, অভিযুক্ত প্রেমিক

Last Updated:

বন্ধুদের নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল মহিলার প্রেমিকের বিরুদ্ধে। বীরভূমের কাকড়তলা থানা এলাকার ঘটনা ৷ আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে নির্যাতিতাকে ৷

#বীরভূম: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে গনধর্ষণের অভিযোগ। বন্ধুদের নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল মহিলার প্রেমিকের বিরুদ্ধে। বীরভূমের কাকড়তলা থানা এলাকার ঘটনা ৷ আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে নির্যাতিতাকে ৷
নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছে, গত রবিবার গৃহবধূ তার আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে দুবরাজপুর হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে আবু বক্কর ওরফে ঝন্টু নামে এক যুবকের কথায় সারিবাগান এলাকায় তিনি বাস থেকে নেমে পড়েন। পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে প্রায় ছ’মাস ধরে বিবাহ বর্হিভুত সম্পর্ক গড়ে উঠেছিল তার। এই নিয়ে পরিবারের লোকজন তাকে নিষেধও করেছিল একাধিকবার।
advertisement
advertisement
রবিবার বাস থেকে নামার পর মহিলার কোনও হদিশ মিলছিল না। সোমবার সকালে সিউড়ি সদর হাসপাতালে তাকে পাওয়া যায় অচৈতন্য অবস্থায়। ওই যুবক নিজেকে ওই গৃহবধূর স্বামীর পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। গৃহবধূর সঙ্গে তার শিশুকন্যাও ছিল।
advertisement
পরিবারের দাবি, ওই মহিলাকে গনধর্ষণ ছাড়াও মারধর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কাকড়তলা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক যুবক ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণ, অভিযুক্ত প্রেমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement