advertisement

শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল

Last Updated:

১৫১ ধারায় গ্রেফতার করা হল তৃণমূল প্রতিনিধি দলকে ৷ এনআরসিতে ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব হারানোর আশঙ্কা নিয়ে জাতীয় স্তরে সবচেয়ে সরব তৃণমূল।

#শিলচর: শিলচরে নামতেই আটক তৃণমূল প্রতিনিধিদল। বিমানবন্দরের বাইরেই বেরতেই দেওয়া হল না তৃণমূল সাংসদ - বিধায়কদের। প্রতিনিধিদলে সাংসদ ও বিধায়করা। পৌঁছন রাজ্যের মন্ত্রীও। অনুরোধ- আবেদন - আইনি যুক্তিতেও কাজ হয়নি। দুপুর থেকে রাত পর্যন্ত টানাপোড়েনেও নরম হয়নি অসম প্রশাসন।
১৫১ ধারায় গ্রেফতার করা হল তৃণমূল প্রতিনিধি দলকে ৷  এনআরসিতে ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব হারানোর আশঙ্কা নিয়ে জাতীয় স্তরে সবচেয়ে সরব তৃণমূল। সেই পরিকল্পনা থেকেই শিলচরে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত।
advertisement
ভারতে সুপার এমারজেন্সি চলছে। অসমের শিলচরে তৃণমূলের প্রতিনিধি দলকে যে ভাবে বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে, তার প্রতিক্রিয়াতেই এমন মন্তব‍্য মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের। তিনি আরও বলেন পুলিশ ওঁদের হোটেলে রাখবে বলেছে ৷ কেন পুলিশের কথায় চলবেন ওঁরা ৷ অসম পুলিশের তরফে খাওয়ার দেওয়া হলে তা প্রত্যাখান করেন প্রতিনিধি দল ৷
advertisement
অসমের নাগরিকপঞ্জিতেনাম ওঠেনি ৪০ লক্ষ মানুষের। এর বিরোধিতায় শুরু থেকেই সরব মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরপরই তিনি ঘোষণা করেন, অসমে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, বৃহস্পতিবার তাঁরা পৌঁছনোর আগেই বিমানবন্দর চত্বরে জারি করে দেওয়া হয় ১৪৪ ধারা। এর পিছনে বিজেপি সরকারের চক্রান্ত দেখছে তৃণমূল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement