advertisement

West Medinipur News: জলের ট্যাঙ্কে উঠে 'ব‌উয়ের কাছে যাওয়ার' হুমকি, যুবককে নামাতে হিমশিম খেলো পুলিশ ও দমকল

Last Updated:

পারিবারিক অশান্তির কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ভিকির স্ত্রী। তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছে। সেই কারণেই জলের ট্যাঙ্কে উঠে পড়েছিল বলে মনোবিদদের ধারণা

পশ্চিম মেদিনীপুর: ‘আমিও আমার বউয়ের কাছে চলে যাব’, দুঃখ বা ক্ষোভে কেউ এমন কথা বলতেই পারেন। কিন্তু কেউ যদি ৮০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় চড়ে চেঁচিয়ে এমন কথা বলতে থাকেন তবে কী পরিস্থিতি তৈরি হয়? ঠিক এমনই আত্মারাম খাঁচা হওয়ার মত পরিস্থিতি তৈরি হল মেদিনীপুর শহরে।
বছর তিরিশের ভিকি পাওয়ার নামে বিপত্নিক এক যুবক হঠাৎই মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় পুরসভার একটি ৮০ ফুট লম্বা জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেন। সেখানে উঠেই ওই যুবক চেঁচিয়ে চেঁচিয়ে ‘স্ত্রীর কাছে চলে যাওয়ার’ কথা বলতে থাকেন। তাঁকে নামিয়ে আনতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ ও দমকল কর্মীদের। যদিও শেষ পর্যন্ত বহু কষ্টে নিরাপদেই ওই যুবককে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
advertisement
advertisement
এদিকে জলের ট্যাঙ্কের মাথা থেকে নিরাপদে নামিয়ে আনলেও ওই যুবকের মুখে একটাই কথা, ‘আমাকে তোমরা বাঁচাতে পারবে না। আমি আমার বউয়ের কাছে যাব।’ এমন কথার কারণ সন্ধান করতে গিয়ে ভিকি পাওয়ার নামে ওই যুবককে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল তার জীবনের এক করুন কাহিনী। পারিবারিক অশান্তির কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় তার স্ত্রী। তারপর থেকেই ভিকি মানসিক অবসাদে ভুগছেন। মনোবিদদের মতে, সেই অবসাদ থেকেই ভিকিও আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছেন। আপাতত কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে গিয়েছে। তার মানসিক চিকিৎসা করানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: জলের ট্যাঙ্কে উঠে 'ব‌উয়ের কাছে যাওয়ার' হুমকি, যুবককে নামাতে হিমশিম খেলো পুলিশ ও দমকল
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement