advertisement

West Medinipur News: এইবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার লক্ষ্য পশ্চিম মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ করের।

Last Updated:

এর আগে পেন্সিলের লেগের উপরে ক্ষুদ্রতম দুর্গা এবং একটি দেশলাই কাঠিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরি করে দুবার বিশ্বস্তরের রেকর্ড করেছেন  প্রসেনজিৎ। এছাড়াও নানাধরনের অসাধারণ শিল্পসৃষ্টি করে নানা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার প্রসেনজিতের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ের।

অতি ক্ষুদ্র কাঠের চামচ
অতি ক্ষুদ্র কাঠের চামচ
#পশ্চিম মেদিনীপুর- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার প্রচেষ্টা নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানীয়ড় গ্রামের বাসিন্দা, পেশায় মোটর মেকানিক, মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ কর (West Medinipur News)। বুধবার বিকেলে ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনীত সরকারি আধিকারিকবৃন্দ, সার্ভেয়ারগণ ও অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে পৃথিবীর 'ক্ষুদ্রতম কাঠের চামচ' তৈরির চেষ্টা করেন প্রসেনজিৎ। ১৫ মিনিটের একটু বেশি সময় ব্যয় করে প্রসেনজিৎ ১.৭৪ মিলিমিটার মাপের কাঠের চামচ তৈরি করেন। প্রসেনজিৎ সহ উপস্থিত সকলের আশা, প্রসেনজিৎ এর এই কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেবে। সার্ভেয়ার হিসেবে উপস্থিত ছিলেন দুই সরকারি সার্ভেয়ার সমর কুমার দত্ত ও বাচ্চূ পাঁজা। এইদিনের কর্মসূচির সাক্ষী থাকতে এবং প্রসেনজিৎকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ, কেশপুরের সি আই প্রণবেশ মাহাতো, কেশপুর থানার অফিসার সুজিত কুমার ঘোষ, সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, চিত্তরঞ্জন গরাই, প্রদ্যূত পাঁজা, শিক্ষক স্নেহাশিষ চৌধুরী, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, দীপেশ দে, দীপঙ্কর শীট প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে পেন্সিলের লেগের উপরে ক্ষুদ্রতম দুর্গা এবং একটি দেশলাই কাঠিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর মূর্তি তৈরি করে দুবার বিশ্বস্তরের রেকর্ড করেছেন প্রসেনজিৎ (West Medinipur News)। এছাড়াও নানাধরনের অসাধারণ শিল্পসৃষ্টি করে নানা অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন প্রসেনজিৎ। তবে এবার প্রসেনজিতের লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ের। তাই নিজের শিল্পকলাকে আরও নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে বারংবার বিশ্বের সব থেকে ছোট কাঠের চামচ তৈরীর কাজ করে চলেছেন। যাতে, তার এই অতি ক্ষুদ্র শিল্পসৃষ্টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর বিচারকদের মন জয় করতে পারে( West Medinipur News)।
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: এইবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার লক্ষ্য পশ্চিম মেদিনীপুরের মাইক্রো আর্টিস্ট প্রসেনজিৎ করের।
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement