advertisement

Paschim Medinipur News: ৭২ ঘন্টা পরেও হদিশ মিলল না হারিয়ে যাওয়া শিশুর!

Last Updated:

৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরও হদিশ মেলেনি পাঁচ বছরের শিশুর। তাই অবশেষে পুলিশের কাছে আশ্বাস না পেয়ে রাস্তা অবরোধে সামিল হল নেপুরার গ্রামবাসীরা। শিশুকে অবিলম্বে ফেরত আনতে হবে তার বাবা-মায়ের কাছে, এই দাবি তুলে রাস্তা অবরোধ অনির্দিষ্টকালের জন্য।

+
পথ

পথ অবরোধ গ্রামবাসীদের

#পশ্চিম মেদিনীপুর : ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরও হদিশ মেলেনি পাঁচ বছরের শিশুর। তাই অবশেষে পুলিশের কাছে আশ্বাস না পেয়ে রাস্তা অবরোধে সামিল হল নেপুরার গ্রামবাসীরা। শিশুকে অবিলম্বে ফেরত আনতে হবে তার বাবা-মায়ের কাছে, এই দাবি তুলে রাস্তা অবরোধ অনির্দিষ্টকালের জন্য। পাঁচ বছরের শিশুকে না পেয়ে অবশেষে রাস্তা অবরোধে সামিল হল গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে শিশুকে ফেরত দিতে হবে গ্রামবাসীদের হাতে। উল্লেখ্য পাঁচ বছরের শিশুর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের নেপুরা এলাকায়।
গত বুধবার বেলা ১১টা নাগাদ বাড়ির সামনে খেলতে খেলতেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় বছর পাঁচেকের অরণ্য মাঝি। বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় খোঁজ চালিয়েও কোনও খোঁজ না মেলায় বুধবার বিকেলেই গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পরিবারের প্রাথমিক অনুমান অপহরণ করা হয়েছে শিশুকে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত নেমেছে গুড়গুড়িপাল থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বইয়ের নেশায় একটা আস্ত লাইব্রেরী বাড়িতেই বানিয়ে ফেলেছেন স্বাস্থ্য কর্মী অভিনন্দন
পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে আত্মীয়-স্বজনদের কল ডিটেইলস রেকর্ড। এই ঘটনার প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুর কোনো হদিশ না মেলায় রীতিমত উৎকণ্ঠায় গোটা পরিবার। পরিবারের অভিযোগ, ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরও পুলিশের তৎপরতা তারা দেখতে পায়নি। এমন কি উদ্ধার করা যায়নি তাদের পরিবারের শিশুকে। তাই পুলিশের কাছে শিশুর হদিশ না পেয়ে অবশেষে রাস্তা অবরোধে সামিল হয় তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরানো বিবাদের জেরে খড়্গপুরের সামরাইপুরে ভাইয়ের হাতে খুন হল দাদা
গ্রামবাসীদের বক্তব্য, অবিলম্বে তাদের শিশুকে ফেরত এনে না দিলে এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে। শিশুর মা অমৃতা মাঝি বলেন, প্রতিদিনের মত গত বুধবার দুটি শিশু খেলা করছিল বাড়ির পাশের মাঠে। সেই সময় তিনি স্নান করতে যান। দশ মিনিট পর ফিরে এসে দেখেন শিশু নেই। অনেক খোঁজাখুঁজি করে না মেলায় গুড়গুড়িপাল থানার দ্বারস্থ হয় পরিবার। কিন্তু থানা থেকে কোনও উত্তর আসেনি, খুঁজে দেওয়া হয়নি তাদের শিশুকে। অন্যদিকে দিন দুপুরে এই শিশু অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর জেলা জুড়ে। পুলিশ খতিয়ে দেখছে শিশু চুরির ঘটনা।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ৭২ ঘন্টা পরেও হদিশ মিলল না হারিয়ে যাওয়া শিশুর!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement