সোদপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পড়েছিল ব্যাগ! জিআরপি তা থেকে যা পেল...আঁতকে উঠবেন!
- Reported by:Sudhanshu Shubham
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পরিত্যক্ত ব্যাগ থেকে বিপুল নিষিদ্ধ মাদক উদ্ধার করে জিআরপি, তদন্তে পাচারচক্রের যোগ খতিয়ে দেখা হচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।
সুবীর দে,সোদপুর: রেল স্টেশনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই সোদপুর স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। এক নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে সন্দেহ দানা বাঁধে যাত্রীদের মধ্যে। পরে সেই ব্যাগ খুলে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় তৎপর হয় জিআরপি।
সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি বড় ব্যাগ দীর্ঘক্ষণ ধরে সাইডে রাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কোনও মালিকের খোঁজ না মেলায় এবং ব্যাগটি দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় থাকায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। বিষয়টি তাঁরা স্থানীয় বাসিন্দাদের জানান।
advertisement
advertisement
এরপর স্থানীয় বাসিন্দারা সোদপুর স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমদম জিআরপি পুলিশের আধিকারিকদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জিআরপি আধিকারিকরা।
ব্যাগটি খুলে তল্লাশি চালাতেই চমকে ওঠেন তাঁরা। ব্যাগের ভিতরে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাওয়া যায়। কী ধরনের মাদক এবং তার পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
পরিত্যক্ত ব্যাগটি সহ উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক জিআরপি পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই ঘটনার পিছনে কোনও পাচারচক্র জড়িত কি না, অথবা রেলপথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা হচ্ছিল কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।
রেল স্টেশন চত্বরে এ ধরনের ঘটনা ফের একবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2026 9:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
সোদপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পড়েছিল ব্যাগ! জিআরপি তা থেকে যা পেল...আঁতকে উঠবেন!









