advertisement

West Medinipur News: খাতা-কলম ছেড়ে গাছের পাতায় 'ম্যাজিক'! দাঁতনের খুদে শিল্পীর হাতের জাদুতে ফুটে উঠছে বিবেকানন্দ-আব্দুল কালামদের পোর্ট্রেট, দেখলে অবাক হবেন

Last Updated:

West Medinipur News: পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চায় নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের বামনদা এলাকার অহংজিৎ ঘোষ। গাছের পাতাকেই ক্যানভাস বানিয়ে মনীষীদের প্রতিকৃতি ফুটিয়ে তুলছে সে।

+
পাতা

পাতা কেটে প্রতিকৃতি

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: টিউশনের শিক্ষকের অনুপ্রেরণায় এক অনন্য শিল্প প্রতিভার বিকাশ ঘটাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের বামনদা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী অহংজিৎ ঘোষ। পেন নাইফ ও বিভিন্ন গাছের পাতা দিয়ে সূক্ষ্ম কারুকাজ করে সে ফুটিয়ে তুলছে মনীষীদের প্রতিকৃতি ও নানা সৃজনশীল শিল্পকর্ম। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আলবার্ট আইনস্টাইন থেকে এ পি জে আবদুল কালাম—বিভিন্ন মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি সে তৈরি করছে শুধুমাত্র পাতা কেটে। সাধারণ আঁকার পরিবর্তে এই ভিন্নধর্মী শিল্পচর্চা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। সূক্ষ্ম কাটিংয়ের মাধ্যমে পাতার উপর ফুটে ওঠে নিখুঁত মুখাবয়ব, যা দেখে অনেকেই বিস্মিত হন।
অহংজিতের এই শিল্পচর্চার পিছনে বড় ভূমিকা রয়েছে তার গৃহশিক্ষক সঞ্জয় পয়ড়্যার। তাঁর কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে কয়েক বছর ধরে এই বিশেষ ধরনের ছবি ফুটিয়ে তুলেছে বিভিন্ন পাতার উপর। ছোটবেলা থেকে আঁকার বিশেষ অভ্যাস না থাকলেও নিজের আগ্রহ ও চেষ্টায় আজ সে এক নতুন পরিচয় তৈরি করতে পেরেছে।
advertisement
advertisement
পড়াশোনার ফাঁকে সময় পেলেই পাতা ও পেন নাইফ নিয়ে বসে পড়ে অহংজিৎ। অনেক সময় রাত জেগেও চলে তার এই শিল্প সাধনা। ইতিমধ্যেই তার তৈরি বিভিন্ন প্রতিকৃতি বাড়ির দেওয়ালে সাজিয়েছে। শুধু নিজের জন্য নয়, অন্যদের অনুরোধেও সে তৈরি করে দিয়েছে একাধিক শিল্পকর্ম। মাধ্যমিক পরীক্ষার সময় কয়েক মাস এই চর্চা বন্ধ থাকলেও পরীক্ষার চাপ কাটতেই আবার নতুন উদ্যমে কাজে নেমেছে সে। তার এই নিষ্ঠা ও সৃজনশীলতা এলাকার মানুষজনকে মুগ্ধ করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অহংজিতের এই অনন্য প্রতিভাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অনেকেই মনে করছেন, সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে ভবিষ্যতে সে আরও বড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: খাতা-কলম ছেড়ে গাছের পাতায় 'ম্যাজিক'! দাঁতনের খুদে শিল্পীর হাতের জাদুতে ফুটে উঠছে বিবেকানন্দ-আব্দুল কালামদের পোর্ট্রেট, দেখলে অবাক হবেন
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement